২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মান বাঁচাতে ইশান্ত ও মুনাফকে ভারতের জরুরী বার্তা

প্রথম দুই টেস্টে দণি আফ্রিকার পেসারদের সর্বমোট উইকেট ২৬টি। অন্যদিকে ভারতের দুই পেসার শ্রীশান্ত ও আরপি সিংয়ের? মাত্র ৩টি! পরিসংখ্যানেই পরিষ্কার পেসারদের পারফরম্যান্সে প্রতিপরে চেয়ে কতটা পিছিয়ে 'টিম ইন্ডিয়া'। পেস আক্রমণ শক্তিশালী করতেই আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ টেস্টের দলে ফিরিয়ে আনা হয়েছে ইশান্ত শর্মা ও মুনাফ প্যাটেলকে। রোববার ঘোষিত ১৬ জনের দলে কুঁচকির ইনজুরিতে পড়া অধিনায়ক অনিল কুম্বলের ব্যাকআপ হিসাবে রাখা হয়েছে অফস্পিনার রমেশ পাওয়ারকেও। আর প্রথম দুই টেস্টে বাজে পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন আরপি সিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2008, 02:00 PM

Updated : 26 Aug 2022, 01:40 PM

কানপুর, ৬ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম দুই টেস্টে দণি আফ্রিকার পেসারদের সর্বমোট উইকেট ২৬টি। অন্যদিকে ভারতের দুই পেসার শ্রীশান্ত ও আরপি সিংয়ের? মাত্র ৩টি! পরিসংখ্যানেই পরিষ্কার পেসারদের পারফরম্যান্সে প্রতিপরে চেয়ে কতটা পিছিয়ে 'টিম ইন্ডিয়া'। পেস আক্রমণ শক্তিশালী করতেই আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ টেস্টের দলে ফিরিয়ে আনা হয়েছে ইশান্ত শর্মা ও মুনাফ প্যাটেলকে। রোববার ঘোষিত ১৬ জনের দলে কুঁচকির ইনজুরিতে পড়া অধিনায়ক অনিল কুম্বলের ব্যাকআপ হিসাবে রাখা হয়েছে অফস্পিনার রমেশ পাওয়ারকেও। আর প্রথম দুই টেস্টে বাজে পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন আরপি সিং। অস্ট্রেলিয়া সফরে ভারতের দুর্দান্ত সাফল্যে বড় ভূমিকা রাখলেও সেই সফর থেকেই ইশান্তের ইনজুরির সঙ্গে বসবাস। পায়ের পাতায় ফোস্কা পড়া ছাড়াও আঙ্গুলের ইনজুরিতে তিনি আক্রান্ত। তবে এখন দিল্লীর এই দীর্ঘদেহী পেসার সুস্থ হওয়ার পথে। পুরোপুরি সুস্থ কি না তা বোঝা যাবে বৃহস্পতিবার ফিটনেস টেস্টে। একই সময়ে ফিটনেসের পরীা দিতে হবে কুম্বলেকেও। তারপরই দুজনকে বাদ দিয়ে ১৪ জনে নামিয়ে আনা হবে দল। কুঁচকির সমস্যা বেশ কিছু দিন ধরেই কুম্বলেকে ভোগাচ্ছে। টেস্ট ক্রিকেটের তৃতীয় সর্বোচ্চ শিকারীর এই সিরিজের পারফরম্যান্সেই তা প্রমাণিত। ৬০.২৫ গড়ে মাত্র ৪ উইকেট পাওয়া কুম্বলের দেশের মাঠে এটা অন্যতম বাজে পারফরম্যান্স। সেই তুলনায় হরভজন সিং বরং ভালোই করেছেন। ৩৩.৩৩ গড়ে 'ভাজ্জি'র শিকার ১২ উইকেট। শেষ পর্যন্ত কুম্বলে দলে না থাকলে এবং কানপুরের উইকেট টার্নিং হলে হরভজনের সঙ্গে লেগস্পিনার পীযূষ চাওলার প্রথম একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনাই বেশি। রমেশ পাওয়ারের ১৬ জনের দলে থাকাকে চমকই বলতে হবে। কারণ ঘরোয়া ক্রিকেটে তার অনুজ্জ্বল পারফরম্যান্স। ১০ ম্যাচে মাত্র ২৫ উইকেট নেয়ায় দুলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চল দলেও তিনি সুযোগ পাননি। বরং অন্য দুই অফস্পিনার ইউসুফ পাঠান ও মনীষ পার্মারের পারফরম্যান্স তার চেয়ে ভালো ছিল। তারপরও সম্ভবত অভিজ্ঞতায় এগিয়ে থাকার সুবাদেই দলে রাখা হয়েছে পাওয়ারকে। আহমেদাবাদ টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৭৬ রানে অলআউট হওয়ার মাশুল দিয়ে তিন দিনের মধ্যেই হেরে যাওয়া ভারতের সবচেয়ে বড় দুশ্চিন্তা ব্যাটিং নিয়ে। শচীন টেন্ডুলকার কানপুরেও খেলতে পারছেন না। ব্যাটিং গভীরতা বাড়াতে যুবরাজ সিং অথবা মোহাম্মদ কাইফের মধ্যে থেকে এক জনকেও রাখা হতে পারে প্রথম একাদশে। ১৬ জনের দল : ওয়াসিম জাফর, বীরেন্দর শেবাগ, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলী, ভিভিএস লক্ষ্মণ, যুবরাজ সিং, মোহাম্মদ কাইফ, মহেন্দ্র সিং ধোনি, ইরফান পাঠান, অনিল কুম্বলে, হরভজন সিং, পীযূষ চাওলা, রমেশ পাওয়ার, ইশান্ত শর্মা, শ্রীশান্ত, মুনাফ প্যাটেল। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯৪৫ঘ.