২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইনিংস ও ৯০ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা

সকালের ভেজা মাঠ, স্যাঁতস্যাঁতে উইকেটেই ছিল আমন্ত্রণ। গ্রায়েম স্মিথ তা বুঝলেন এবং আগের দিনের ৭ উইকেটে ৪৯৪ রানে প্রথম ইনিংস ঘোষণা করে বল তুলে দিলেন বোলারদের হাতে। এবং তারপরই দক্ষিণ আফ্রিকার বোলাররা ঝাঁপিয়ে পড়লেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ওপরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2008, 04:38 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

আহমেদাবাদ, ৫ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সকালের ভেজা মাঠ, স্যাঁতস্যাঁতে উইকেটেই ছিল আমন্ত্রণ। গ্রায়েম স্মিথ তা বুঝলেন এবং আগের দিনের ৭ উইকেটে ৪৯৪ রানে প্রথম ইনিংস ঘোষণা করে বল তুলে দিলেন বোলারদের হাতে। এবং তারপরই দক্ষিণ আফ্রিকার বোলাররা ঝাঁপিয়ে পড়লেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ওপরে। সৌরভ গাঙ্গুলী, মহেন্দ্র সিং ধোনি আর ইরফান পাঠান ব্যাট হাতে দৃঢ়তা দেখালেও আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে তা ইনিংস পরাজয়ের লজ্জা থেকে বাঁচাতে পারেনি ভারতকে। শনিবার দ্বিতীয় ইনিংসে ১২৫ রানে ৪ উইকেট হারিয়ে বসা 'টিম ইন্ডিয়া' ৩২৮ রানেই অলআউট। তৃতীয় দিনেই ইনিংস ও ৯০ রানের মধুর জয় পাওয়া প্রোটিয়ারা তিন টেস্টের সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে। আগামী শুক্রবার থেকে কানপুরে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। সকালে এবি ডি ভিলিয়ার্সকে অপরাজিত ২১৭ রানেই থামিয়ে প্রথম ইনিংস ঘোষণা করার সুফল অল্প সময়ের মধ্যেই পেয়ে যান গ্রায়েম স্মিথ। মাত্র ৭০ রানে ৩ উইকেট হারিয়ে বসে ভারত। আগের টেস্টের ট্রিপল সেঞ্চুরিয়ান বীরেন্দর শেবাগ (১৭), ওয়াসিম জাফর (১৯) ও রাহুল দ্রাবিড়কে (১৭) হারানোর পর অবশ্য সৌরভের সঙ্গে ৫৫ রানের জুটি গড়ে ধ্বস কিছুটা সামাল দিয়েছিলেন ভিভিএস লক্ষ্মণ (৩৫)। কিন্তু মধ্যাহ্ন বিরতির পর মর্নে মরকেল তাকেও মার্ক বাউচারের ক্যাচ বানালে আবার বিপদে পড়ে যায় ভারত। সৌরভ আর ধোনি ১১০ রানের জুটি গড়ে সেখান থেকে দলকে কিছুটা টেনে তোলেন। ১৪৯ বলে ৮টি বাউন্ডারি সহ ষোড়শ টেস্ট সেঞ্চুরির আশা জাগানো সৌরভও ৮৭ রান করে আউট হয়েছেন বাউচারের ক্যাচে। তবে স্টেইনের বল ব্যাট ছুঁয়েছিল কিনা তা নিয়ে সন্দেহ টিভি রিপ্লেতেও কাটেনি। আম্পায়ারের সিদ্ধান্তে খানিকটা বিরক্তি প্রকাশ করে সৌরভ মাঠ ছাড়ার পর রিপ্লেতে দেখা গেছে বল ব্যাট অতিক্রম করার সময় ধূলো উড়েছে। তাতে ব্যাট মাটিতে লেগেছে বোঝা গেলেও বলে ক্ষীণতম স্পর্শের ধারণাও পাওয়া যায়নি। অবশ্য তার আগে যারা আউট হয়েছেন তাদের কেউই আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ দেননি। প্রথম টেস্টের মতো মার-মার-কাট-কাট ব্যাট করতে গিয়ে শেবাগ এনটিনির বলে এলবিডব্লু, দ্রাবিড় মরকেলের বলে আর জাফর ক্যালিসের বলে ডিভিলিয়ার্সের ক্যাচ এবং মধ্যাহ্ন বিরতির পর মরকেলের লক্ষ্মণ-বধ