২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হারুন লরগ্যাট আইসিসির পরবর্তী সিইও

আইসিসির নতুন চীফ এক্সিকিউটিভের নাম হারুন লরগ্যাট। জুন মাসে বর্তমান সিইও ম্যালকম স্পিডের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই প্রধান নির্বাচক। যদিও স্পিডের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি, কিন্তু উল্লেখ করতে হবে ইমতিয়াজ প্যাটেলের নামও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2008, 05:11 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

প্রিটোরিয়া, ৪ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আইসিসির নতুন চীফ এক্সিকিউটিভের নাম হারুন লরগ্যাট। জুন মাসে বর্তমান সিইও ম্যালকম স্পিডের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই প্রধান নির্বাচক। যদিও স্পিডের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি, কিন্তু উল্লেখ করতে হবে ইমতিয়াজ প্যাটেলের নামও। প্রাথমিকভাবে এই পদের জন্য প্যাটেলকেই মনোনীত করা হয়েছিল, কিন্তু তার বর্তমান কর্মস্থল দক্ষিণ আফ্রিকার সুপার স্পোর্টস চ্যানেল তাকে ছাড়তে রাজি না হওয়াতে নতুন বিকল্পের সন্ধানে নামতে হয় আইসিসিকে। সেই বিকল্প হিসেবেই এসেছেন লরগ্যাট। সিইও হিসেবে মনোনীত হওয়ার পরই লরগ্যাট জানিয়েছেন, নতুন দায়িত্বটাকে একটা চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন তিনি,''আমি জানি অনেকগুলো চ্যালেঞ্জ আমার অপেক্ষায় আছে, কিন্তু আমি চ্যালেঞ্জগুলোকে সুযোগ হিসেবেও দেখছি।'' তার অতীত অবশ্য চলছে চ্যালেঞ্জগুলোকে জয় করার মতো যথেষ্ট অভিজ্ঞতা এবং দক্ষতা এই দক্ষিণ আফ্রিকানের সঞ্চয়ে আছে। দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করা ছাড়াও ৪৭ বছর বয়সী লরগ্যাট ছিলেন ওয়েস্টার্ন প্রভিন্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের অর্থ কমিটির গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সঙ্গে কাজ করার পুরষ্কার হিসেবে সেখানে ২০০৩ সালে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক কমিটিতেও গুরুদায়িত্বে ছিলেন তিনি। বিশ্বাকপের পর বোর্ডের পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পর ২০০৪ সাল থেকে ২০০৭ পর্যন্ত ছিলেন দক্ষিণ আফ্রিকান নির্বাচক কমিটির চেয়ারম্যান। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/১৮৪৫ঘ.