২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চারদিনের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে গ্রামীণফোন একাডেমী কাপ

মাঝে ত্রিদেশীয় একটা ওয়ানডে সিরিজ আছে। তবে এর আগে-পরে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের একাডেমী দলের সঙ্গে দুটো করে চারদিনের ম্যাচও আছে জিপি-বিসিবি একাডেমী দলের। শুক্রবার যশোর জেলা স্টেডিয়ামে এর প্রথমটাতে প্রোটিয়াদের মুখোমুখি হতে যাচ্ছে নাসিরুদ্দিন ফারুকের নেতৃত্বাধীন বাংলাদেশ। আর এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে গ্রামীণফোন একাডেমী কাপ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2008, 01:15 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঢাকা, ৩ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- মাঝে ত্রিদেশীয় একটা ওয়ানডে সিরিজ আছে। তবে এর আগে-পরে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের একাডেমী দলের সঙ্গে দুটো করে চারদিনের ম্যাচও আছে জিপি-বিসিবি একাডেমী দলের। শুক্রবার যশোর জেলা স্টেডিয়ামে এর প্রথমটাতে প্রোটিয়াদের মুখোমুখি হতে যাচ্ছে নাসিরুদ্দিন ফারুকের নেতৃত্বাধীন বাংলাদেশ। আর এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে গ্রামীণফোন একাডেমী কাপ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় চারদিনের ম্যাচের ভেন্যু খুলনার বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেনান্ট মতিউর রহমান স্টেডিয়াম। এই ম্যাচ খেলে দু'দলই চলে যাবে চট্টগ্রামে। ১৪ এপ্রিল পাকিস্তান দলও বাংলাদেশে এসে পৌছাবে। ১৫ এপ্রিল থেকে এই তিন দলকে নিয়ে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ। এই টুর্নামেন্টে প্রতিটা দল একে অন্যের বিপক্ষে দুবার করে খেলবে। এবং শীর্ষ দুই দল ২৩ এপ্রিল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে। ওয়ানডে সিরিজ শেষে আবার চারদিনের ম্যাচের ভুবনে ফিরবে বাংলাদেশ একাডেমী দল। ২৬ এপ্রিল থেকে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলার পর পাকিস্তানের সঙ্গে তাদের শেষ ম্যাচ শুরু ২ মে। এই ম্যাচটি হবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯১০ঘ.