করাচি, ২ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শোয়েব আখতারকে ম্যাচ পাতানোর প্রস্তাব দেয়া হয়েছিল! কিন্তু দেশের প্রতি ভালোবাসায় অন্ধ শোয়েব আখতার সেই প্রস্তাবকে পাত্তাই দেননি। অথচ সেই দেশের বোর্ডই কিনা শোয়েবকে এমন অপমান করল! ৫ বছরের জন্য নিষিদ্ধ হয়ে শোয়েব এমনই ক্ষুব্ধ যে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে টেনে আনছেন নানান ইতিহাস। সর্বশেষ আনলেন এই ম্যাচ পাতানো এবং ঘুষের প্রস্তাব প্রসঙ্গ।
বুধবারের সংবাদ সম্মেলনে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করা এবং আপিলে কাজ না হলে আদালতে যাওয়ার ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে ফাটিয়েছেন নতুন এক বোমা। পাকিস্তান জিও টেলিভিশনকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, " কোথাও কোনো ক্রিকেটারের ওপরই এমন নিষেধাজ্ঞা আরোপিত হয়নি। এমনকি ম্যাচ পাতানোর অভিযোগে যাদের বিরুদ্ধে তদন্ত হয়েছিল তাদের ওপরেও না। আমি কেন এমন অন্যায়ের শিকার? আমি তো সব সময় দেশের জন্য লড়েছি!"
ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে জড়ানো ক্রিকেটারদের বিপরীত মেরুতে তার অবস্থান
bdnews24