করাচি, ২ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- খেলোয়াড়ী জীবনের দুজনের মধ্যে রেষারেষি ছিল, ছিল মতদ্বৈততা। কিন্তু শোয়েব-ইস্যুতে ইমরান খান ও জাভেদ মিয়াঁদাদ এখন এক সারিতে দাঁড়িয়ে, দুজনের কণ্ঠেই অভিন্ন সুর। শোয়েব আখতারকে ৫ বছরের জন্য সাসপেন্ড করায় পাকিস্তানের দুই সাবেক তারকাই ভীষণ ক্ষুব্ধ। দু জনেরই বিশ্বাস শাস্তিটা শোয়েবের ক্যারিয়ার এবং পাকিস্তানের ক্রিকেট ধ্বংস করার ষড়যন্ত্র! সেজন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের তারা এক হাত নিতেও ছাড়েননি।
বছর তিনেক আগে ফিটনেস সমস্যা এবং শৃঙ্খলা ভাঙ্গার দায়ে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পর শোয়েবকে জিজ্ঞেস করা হয়েছিল কেন তিনি বার বার বিতর্কে জড়িয়ে পড়েন। তখন 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' জবাব দিয়েছিলেন দ্রুতগতির জীবন যাপনই তার সবচেয়ে বেশি পছন্দ। কিন্তু জীবনের রাস্তায় দ্রুতগতিতে ছুটতে গিয়ে শোয়েবের আন্তর্জাতিক ক্যারিয়ার আজ অকালেই শেষ হওয়ার আশঙ্কার সামনে। সে জন্য তিনি নিজেই দায়ী। কখনো ডোপ টেস্টে পজিটিভ, কখনো সতীর্থকে ব্যাট দিয়ে পেটানো, কখনো বা নাইট ক্লাবে গিয়ে উদ্দামতা --- তার পুরো ক্যারিয়ারটাই বিতর্কের আবরণে ঘেরা। গত বছর টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে আসিফকে পিটিয়ে দল থেকে বহি
bdnews24