২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫ বছরের জন্য নিষিদ্ধ শোয়েব

শোয়েব আখতারের আন্তর্জাতিক ক্যারিয়ার বোধহয় শেষ! বোধহয় কারণ ৫ বছর পর তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন কি না তা যথেষ্ট প্রশ্নসাপেক্ষ। আচরণবিধি এবং একাধিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মঙ্গলবার ৫ বছরের জন্য শোয়েবকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ডিসিপ্লিনারি কমিটির পরামর্শেই নেয়া হয়েছে এই সিদ্ধান্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2008, 04:11 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

করাচি, ১ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শোয়েব আখতারের আন্তর্জাতিক ক্যারিয়ার বোধহয় শেষ! বোধহয় কারণ ৫ বছর পর তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন কি না তা যথেষ্ট প্রশ্নসাপেক্ষ। আচরণবিধি এবং একাধিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মঙ্গলবার ৫ বছরের জন্য শোয়েবকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ডিসিপ্লিনারি কমিটির পরামর্শেই নেয়া হয়েছে এই সিদ্ধান্ত। এই নিষেধাজ্ঞা শুধু পাকিস্তানের জাতীয় দল এবং পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্টগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। এক সংবাদ সম্মেলনে সে কথাই জানিয়েছেন পিসিবি'র চেয়ারম্যান ড. নাসিম আশরাফ, "সে (শোয়েব) পাকিস্তানের পক্ষে কিংবা পাকিস্তানের কোথাও খেলতে পারবে না। তবে সে ভারতীয় প্রিমিয়ার লিগে খেলতে পারবে। কারণ এই টুর্নামেন্ট আমাদের এখতিয়ারভুক্ত নয়।" ৩২ বছর বয়সী এই ফাস্ট বোলার অবশ্য নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করতে পারবেন। গত জানুয়ারিতে ঘোষিত পিসিবি'র নতুন কেন্দ্রীয় চুক্তিতে শোয়েবকে রাখা হয়নি। এর প্রতিবাদে তখন পিসিবি'র নীতির প্রকাশ্যে সমালোচনা করেছিলেন 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' নামে পরিচিত এই ফাস্ট বোলার। ব্যাপারটা মোটেও ভালো লাগেনি পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তাদের। তাছাড়া আচরণবিধির কারণে এভাবে সমালোচনা করার কোনো অধিকারও নেই ক্রিকেটারদের। শোয়েবের তো নেই-ই। গত অক্টোবরে টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে সতীর্থ ফাস্ট বোলার মোহাম্মদ আসিফকে পিটিয়ে দল থেকে বহি