ঢাকা, ৩০ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বাংলাদেশে এসেছিলেন ন্যাশনাল গেম ডেভলপমেন্ট ম্যানেজারের দায়িত্ব নিয়ে। ডেভ হোয়াটমোর চলে যাওয়ার পর আপদকালীন সময়ে বাংলাদেশ দলের কোচের ভূমিকায়ও দেখা গেছে শন উইলিয়ামসকে। তবে জেমি সিডন্সের সহকারী হিসেবে জাতীয় দলের সঙ্গে থাকা এই অস্ট্রেলিয়ান আর খুব বেশিদিন থাকছেন না বাংলাদেশে। এবছরের জুন পর্যন্ত তার সঙ্গে চুক্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। এরপর আর এই চুক্তি নবায়ন করা হবে না বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে।
স
bdnews24