২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হংকংকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ মহিলা দল

বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত হয়েছিল আগেই। শনিবার চার ম্যাচের সিরিজের শেষ ম্যাচেও বাংলাদেশ মহিলা ক্রিকেট দল ১১৫ রানের জয় দিয়ে হংকংকে হোয়াইট ওয়াশ করেছে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের এই ম্যাচ থেকে বাড়তি প্রাপ্তি হচ্ছে জাহানারা আলমের হ্যাটট্রিক। বাংলাদেশের দুর্দান্ত বেলিংয়ে ৪০.৩ ওভারে মাত্র ৯৬ রানে শেষ হয়ে যায় হংকংয়ের ইনিংস। এর আগে বাংলাদেশ ৫০ ওভারে ৯ উইকেটে ২১১ রান করেছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2008, 04:21 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত হয়েছিল আগেই। শনিবার চার ম্যাচের সিরিজের শেষ ম্যাচেও বাংলাদেশ মহিলা ক্রিকেট দল ১১৫ রানের জয় দিয়ে হংকংকে হোয়াইট ওয়াশ করেছে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের এই ম্যাচ থেকে বাড়তি প্রাপ্তি হচ্ছে জাহানারা আলমের হ্যাটট্রিক। বাংলাদেশের দুর্দান্ত বেলিংয়ে ৪০.৩ ওভারে মাত্র ৯৬ রানে শেষ হয়ে যায় হংকংয়ের ইনিংস। এর আগে বাংলাদেশ ৫০ ওভারে ৯ উইকেটে ২১১ রান করেছিল। বাংলাদেশের ব্যাটিংয়ে নেতৃত্ব দিয়েছেন দলনেত্রী সালমা। তিনি ৯৬ বলে ৬৩ রান করেছেন। সিরিজে এটা তার দ্বিতীয় ফিফটি। এর আগে দ্বিতীয় ওয়ানডেতে তিনি ৮৬ রান করেছিলেন। সুবাদে সিরিজ সেরার পুরস্কারও পেয়েছেন তিনি। সালমা ফিফটি পেলেও তার ডেপুটি পান্না ঘোষ মিস করেছেন, ৬১ বলে করেছেন ৪০ রান। ২১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশী বোলারদের তোপের মুখে পড়ে হংকং। তাদের যাওয়া-আসার মিছিলের মধ্যেই জাহানারা আলম অবিশ্বাস্য এক কীর্তি করেছেন। ৪১তম ওভারে প্রথমবারের মতো বোলিং করতে এসে এই পেসার প্রথম তিন বলে হংকংয়ের শেষ তিন খেলোয়াড়কে ফিরিয়ে দিয়ে দুর্দান্ত এক স্পেলের নজির গড়েছেন। মাত্র ৩ বলে নিয়েছেন ৩ উইকেট ! ৯১ রানে ৫ উইকেট হারানোর পর আর ৫ রান যোগ করতেই হংকং হারিয়েছে শেষ ৫টি উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২২১০ঘ.