২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম শ্রেণীর ক্রিকেট থেকেও অবসর নিলেন শেন ওয়ার্ন

এ বছরও হ্যাম্পশায়ারের অধিনায়ক হিসেবে ইংলিশ কাউন্টিতে খেলার কথা ছিল তার। কিন্তু বৃহস্পতিবার শেন ওয়ার্ন জানিয়ে দিয়েছেন, আর নয়। অনেকের মতে সর্বকালের সেরা এই স্পিনার জানান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেললেও প্রথম শ্রেণীর ক্রিকেটে আর খেলবেন না, "সব ধরণের প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2008, 05:09 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

লন্ডন, ২৮ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এ বছরও হ্যাম্পশায়ারের অধিনায়ক হিসেবে ইংলিশ কাউন্টিতে খেলার কথা ছিল তার। কিন্তু বৃহস্পতিবার শেন ওয়ার্ন জানিয়ে দিয়েছেন, আর নয়। অনেকের মতে সর্বকালের সেরা এই স্পিনার জানান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেললেও প্রথম শ্রেণীর ক্রিকেটে আর খেলবেন না, "সব ধরণের প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। তবে জয়পুরের অধিনায়ক কাম কোচ হিসেবে আমি আইপিএল-এ খেলবো।" গত বছরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ওয়ার্ন। তারপর থেকে টেস্ট ক্রিকেটে ৭০৮ উইকেটের মালিক এই অস্ট্রেলিয়ান শুধু হ্যাম্পশায়ারের হয়েই খেলছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/এসি/১৫৪৯ ঘ.