ডারবান, ২৮ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হার্শেল গিবসকে বৃহস্পতিবার রাতটা কাটাতে হয়েছে ডারবানের জেলে। রাতে গাড়ি চালাচ্ছিলেন প্রোটিয়াদের অনেক জয়ের এই নায়ক। পুলিশ গাড়ি থামিয়ে নিঃশ্বাসের গন্ধ শুঁকে গ্রেপ্তার করে তাকে। নিয়ে যাওয়া হয় জেলে। এসব তথ্য জানালেও গিবসের আইনজীবী পিটার হোয়েলান বলতে পারেননি ওয়ানডেতে এক ওভারে ছয় ছক্কা মারার রেকর্ডের মালিক গিবসের বিরুদ্ধে পুলিশের অভিযোগটা কী, " কী অভিযোগে ওকে গ্রেপ্তার করা হয়েছে তা পুলিশ এখনো জানায়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/এসি/১৬২০ ঘ.
bdnews24