২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ মহিলা দলের সিরিজ জয়

আগের দুই ম্যাচে অধিনায়ক সালমা খাতুনের একক নৈপুণ্যেই জয় এসেছিল। তবে হংকংয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে জয়টা এসেছে সম্মিলিত পারফরম্যান্সে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে বৃহষ্পতিবার হংকংকে ৭১ রানে হারিয়ে চার ম্যাচের সিরিজ জয়ও নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2008, 04:16 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ঢাকা, ২৭ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- আগের দুই ম্যাচে অধিনায়ক সালমা খাতুনের একক নৈপুণ্যেই জয় এসেছিল। তবে হংকংয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে জয়টা এসেছে সম্মিলিত পারফরম্যান্সে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে বৃহষ্পতিবার হংকংকে ৭১ রানে হারিয়ে চার ম্যাচের সিরিজ জয়ও নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ এদিন নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৫৮ রানের সংগ্রহ দাঁড় করায়। তাও আবার হংকং দলের বোলারদের নিয়ন্ত্রণহীন বোলিংয়েরও তাতে বড় ভূমিকা। তাদের করা ২২টি ওয়াইডসহ অতিরিক্ত খাত থেকে মোট ৩৯ রান পেয়েছে বাংলাদেশ। এবং এটাই তাদের ইনিংস সর্বোচ্চ রান। ব্যাট থেকে সর্বোচ্চ ২২ রান করেছেন অধিনায়ক সালমা। ওপেনার শুকতারা করেছেন ২০ রান। বাংলাদেশকে এতো অল্পতে বেঁধে ফেলার কৃতিত্ব হংকংয়ের বেটি চানের। মাত্র ২৮ রান খরচায় পাঁচ উইকেট তুলে নেন তিনি। বাংলাদেশের বোলিংয়ে এমন নজরকাড়া কিছু নেই। তবে সম্মিলিত পারফরম্যান্সের ঝলক ঠিকই আছে। তিথি রাণী (২/১৮), চামেলী খাতুন (২/৩) ও সাথীরা জাকিররা (২/১০) প্রত্যেকেই নিয়েছেন দুটো করে উইকেট। ১৩ রান খরচে সালমার শিকার হংকংয়ের একজন ব্যাটসম্যান। এছাড়া তিন তিনটি রানআউটও আছে সবার চেষ্টার উদাহরণ হয়ে। একারণে টার্গেট ছোট হলেও এর পেছনে থেকেই, ৮৭ রানে গুটিয়ে যায় হংকং। তাদের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেছেন ওপেনার কনি ওং। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮১০ঘ.