২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোয়াবের নতুন সভাপতি নাঈমুর, সাধারণ সম্পাদক দেবব্রত

১২টি পদের জন্য মনোনয়নপত্র আহবান করা হয়েছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে ঠিক ১২টিই জমা পড়ায় নির্বাচন কমিশন গঠনতন্ত্র অনুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় গঠিত হয়ে গেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর নতুন কার্যনির্বাহী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2008, 12:18 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ঢাকা, ২৫ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ১২টি পদের জন্য মনোনয়নপত্র আহবান করা হয়েছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে ঠিক ১২টিই জমা পড়ায় নির্বাচন কমিশন গঠনতন্ত্র অনুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় গঠিত হয়ে গেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর নতুন কার্যনির্বাহী কমিটি। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার আহমেদ ফাইয়াজ শাহীন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোয়াবের নতুন সভাপতি নাঈমুর রহমান দুর্জয়। বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক এবং বর্তমানে নির্বাচক নাঈমুর এর আগের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। নতুন কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন দেবব্রত পাল। পাঁচজন সহ-সভাপতির একজন বাংলাদেশ দলের অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও। তাকে অবশ্য এই পদের জন্য মনোনয়নপত্র দাখিল করতে হয়নি। গঠনতন্ত্র অনুযায়ী পদাধিকারবলে এই পদে বসতে হচ্ছে তাকে। অন্য চারজন সহ-সভাপতি হচ্ছেন সাবেক দুই জাতীয় অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাহমুদ সুজন এবং ইফতেখার রহমান মিঠু ও আব্দুল করিম জুয়েল। যুগ্ম সম্পাদক হয়েছেন জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান সাজ্জাদ আহমেদ শিপন এবং সাজ্জাদ কাদির। বাংলাদেশের ২০০৩ বিশ্বকাপ দলের সদস্য এহসানুল হক সিজানের সঙ্গে আরেক সাংগঠনিক সম্পাদক ইমরান পারভেজ রিপন। কোষাধ্যক্ষ এবং সহ-কোষাধ্যক্ষ হয়েছেন যথাক্রমে জি এম ফয়সাল রবিন এবং একে এম আহসানউল্লাহ হাসান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসি/১৮১০ ঘ.