ঢাকা, ২৫ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানকে নিয়ে এপ্রিলেই আছে একটা ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। এর আগে-পরে দু দলের সঙ্গেই দুটো করে চারদিনের ম্যাচ খেলবে গ্রামীণফোন-বিসিবি ক্রিকেট একাডেমি দল। দেশের মাটিতে এপ্রিল-মে মাস জুড়ে এই ম্যাচগুলোর জন্য মঙ্গলবার ২০ সদস্যের একাডেমি দল ঘোষণা করা হয়েছে। দলটির অধিনায়ক নাসিরুদ্দিন ফারুক। আর তার ডেপুটি হয়েছেন জহুরুল ইসলাম অমি।
দক্ষিণ আফ্রিকার একাডেমি দল বাংলাদেশ সফরে আসছে ১ এপ্রিল। ৪ এপ্রিল থেকে তাদের সঙ্গে জিপি-বিসিবি ক্রিকেট একাডেমির প্রথম চারদিনের ম্যাচটি শুরু হবে যশোরে। এই দলটিতে ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলা বেশ কয়েকজনও আছেন। তারা হলেন মেহরাব হোসেন জুনিয়র, মুশফিকুর রহিম, তালহা জুবায়ের, নাজমুল হোসেন, সাজিদুল ইসলাম এবং বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক এনামুল হক জুনিয়র।
একাডেমি দল : নাসিরুদ্দিন ফারুক (অধিনায়ক), জহুরুল ইসলাম অমি, ইমরুল কায়েস, মেহরাব হোসেন জুনিয়র, শামসুর রহমান শুভ, নাঈম ইসলাম, নাজমুস সাদাত, নাসির হোসেন, সগীর হোসেন পাভেল, মুশফিকুর রহিম, ডলার মাহমুদ, মাহবুবুল আলম রবীন, তালহা জুবায়ের, দেলোয়ার হোসেন, নাজমুল হোসেন, রুবেল হোসেন, সাজিদুল ইসলাম, এনামুল হক জুনিয়র, রায়হানউদ্দিন আরাফাত এবং সোহরাওয়ার্দী শুভ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/১৫২৮ঘ.
bdnews24