২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের পাকিস্তান সফরসূচী চূড়ান্ত

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং একটা টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ খেলার জন্য ৬ এপ্রিল বাংলাদেশ দলের পাকিস্তান যাওয়া নির্ধারিত হয়ে আছে আগেই। এবার ১৫ দিনের এই সফরের সফরসূচীও চূড়ান্ত হয়েছে। অস্ট্রেলিয়া তাদের পাকিস্তান সফর বাতিল করার পরপরই বাড়তি এই ম্যাচগুলো খেলার সুযোগ মিলে যায় বাংলাদেশের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2008, 04:24 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

ঢাকা, ২৪ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং একটা টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ খেলার জন্য ৬ এপ্রিল বাংলাদেশ দলের পাকিস্তান যাওয়া নির্ধারিত হয়ে আছে আগেই। এবার ১৫ দিনের এই সফরের সফরসূচীও চূড়ান্ত হয়েছে। অস্ট্রেলিয়া তাদের পাকিস্তান সফর বাতিল করার পরপরই বাড়তি এই ম্যাচগুলো খেলার সুযোগ মিলে যায় বাংলাদেশের। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৮ এপ্রিল সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু লাহোর। ১১ এপ্রিল ফয়সালাবাদে দ্বিতীয় ম্যাচ খেলেই আবার লাহোরে ফিরবে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ম্যাচও সেখানেই। ১৬ ও ১৯ এপ্রিল সিরিজের শেষ দুটো ম্যাচ মুলতান ও করাচীতে। আর ২০ এপ্রিলের একমাত্র টোয়েন্টি টোয়েন্টি ম্যাচটিরও ভেন্যু করাচী। এই সফরের সবগুলো ম্যাচই দিবারাত্রির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯২৫ঘ.