২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ট্রাউস - বেলের সেঞ্চুরি স্বপ্ন দেখাচ্ছে ইংল্যান্ডকে

সর্বশেষ ৩০ টেস্টে সেঞ্চুরির দেখা নেই। রোববার নেপিয়ার টেস্টের তৃতীয় দিনে সেই হতাশা মুছে দিয়েছেন অ্যান্ড্রু স্ট্রাউস। না, সেঞ্চুরি করেই থেমে যাননি। তার ক্যারিয়ারসেরা ইনিংস (১৭৩*) আর ইয়ান বেল-এর সেঞ্চুরির (১১০) সহায়তায় দিন শেষে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের স্কোর ৫ উইকেটে ৪১৬। সব মিলিয়ে তারা এখন ৫০১ রানে এগিয়ে। এ অবস্থায় তৃতীয় টেস্ট জিতে সিরিজ জয়ের আশা করতেই পারে ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2008, 04:23 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

নেপিয়ার, নিউজিল্যান্ড, ২৪ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সর্বশেষ ৩০ টেস্টে সেঞ্চুরির দেখা নেই। রোববার নেপিয়ার টেস্টের তৃতীয় দিনে সেই হতাশা মুছে দিয়েছেন অ্যান্ড্রু স্ট্রাউস। না, সেঞ্চুরি করেই থেমে যাননি। তার ক্যারিয়ারসেরা ইনিংস (১৭৩*) আর ইয়ান বেল-এর সেঞ্চুরির (১১০) সহায়তায় দিন শেষে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের স্কোর ৫ উইকেটে ৪১৬। সব মিলিয়ে তারা এখন ৫০১ রানে এগিয়ে। এ অবস্থায় তৃতীয় টেস্ট জিতে সিরিজ জয়ের আশা করতেই পারে ইংল্যান্ড। জয়ের হাতছানি দ্বিতীয় দিনের শেষ বিকেলেই বোধহয় প্রথম দেখতে পায় ইংল্যান্ড। ১ উইকেটে ১০৩ রান থেকে রায়ান সাইডবটমের ক্যারিয়ারসেরা বোলিংয়ে (৭/৪৭) নিউজিল্যান্ড মাত্র ১৬৮ রানে অলআউট