২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিটারসেনের সেঞ্চুরি বাঁচালো ইংল্যান্ডকে

একে তো সর্বশেষ ১০টি টেস্ট ইনিংসে কোনো ফিফটি নেই। তার ওপরে দলের স্কোর ৩ উইকেটে ৪ রান। সব মিলিয়ে কেভিন পিটারসেন তখন ভীষণ চাপের মধ্যে। তবে নেপিয়ার টেস্টের প্রথম দিনে তিনিই সবচেয়ে আলোচিত ব্যক্তি। শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে পিটারসেনের দুর্দান্ত এক সেঞ্চুরিই ভরাডুবির হাত থেকে বাঁচিয়েছে ইংল্যান্ডকে। দিনশেষে ইংলিশদের সংগ্রহ ৭ উইকেটে ২৪০ রান। যার মধ্যে ১২৯ রানই পিটারসেনের অবদান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2008, 01:03 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

নেপিয়ার, ২২ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- একে তো সর্বশেষ ১০টি টেস্ট ইনিংসে কোনো ফিফটি নেই। তার ওপরে দলের স্কোর ৩ উইকেটে ৪ রান। সব মিলিয়ে কেভিন পিটারসেন তখন ভীষণ চাপের মধ্যে। তবে নেপিয়ার টেস্টের প্রথম দিনে তিনিই সবচেয়ে আলোচিত ব্যক্তি। শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে পিটারসেনের দুর্দান্ত এক সেঞ্চুরিই ভরাডুবির হাত থেকে বাঁচিয়েছে ইংল্যান্ডকে। দিনশেষে ইংলিশদের সংগ্রহ ৭ উইকেটে ২৪০ রান। যার মধ্যে ১২৯ রানই পিটারসেনের অবদান। নেপিয়ারের ম্যাকলিন পার্কের উইকেট ব্যাটিং সহায়ক বলে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিতে দ্বিধা করেননি মাইকেল ভন। তবে ইংল্যান্ড অধিনায়কের মুখের হাসি মিলিয়ে যেতেও সময় লাগেনি। কারণ অভিষিক্ত টিম সাউদির দারুণ বোলিং। কাইল মিলসের ইনজুরির কারণে সুযোগ পাওয়া এই ডানহাতি মিডিয়াম বোলার টেস্ট ক্রিকেটে নিজের একাদশ বলেই এলবিডব্লুর ফাঁদে ফেলেছেন ভনকে। দু ওভার পর অর্থাৎ সাউদির ঠিক পরের ওভারে অ্যান্ড্রু স্ট্রাউসও আউট! স্বপ্নের মতো অভিষেক হওয়া সাউদির সাফল্যে অনুপ্রাণিত ক্রিস মার্টিনও চুপচাপ বসে থাকেননি। অ্যালিস্টার কুককে বোল্ড করে ইংল্যান্ডকে ৩ উইকেটে ৪ রানে পরিণত করেছেন তিনি। কিউইদের পরের শিকার ইয়ান বেল। আরেক অভিষিক্ত গ্র্যান্ট এলিয়ট ফিরিয়েছেন তাকে। অলরাউন্ডার এলিয়টকে রিটার্ন ক্যাচ দেয়ার আগে মাত্র ৯ রান করতে পেরেছেন বেল। ৩৬ রানে ৪ উইকেট হারানোর পর পল কলিংউডের (৩০) সঙ্গে পিটারসেনের ৮৯ রানের জুটি কিছুটা স্বস্তি ফিরিয়েছে ইংলিশ শিবিরে। এর পরের গল্পটা শুধুই পিটারসেনের। রক্ষণ আর আক্রমণের মিশেলে তিনি দলকে রক্ষা করেছেন বিপদ থেকে। ১২টি বাউন্ডারি ও একটি ছক্কায় সাজানো পিটারসেনের একাদশ টেস্ট সেঞ্চুরির সমাপ্তি হয়েছে সাউদির মাধ্যমে, গালিতে জেমি হাওয়ের হাতে ক্যাচ দিয়ে। তার আগে স্টুয়ার্ট ব্রডের সঙ্গে ৬১ রানের আরেকটি কার্যকর জুটি গড়েছেন পিটারসেন। দিনশেষে ব্রড ৪২ রানে অপরাজিত। ৪৬ রানে ৩ উইকেট পাওয়া সাউদিই প্রথম দিনের সফলতম বোলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯০০ঘ.