লাহোর, ২০ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-র প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক যখন বললেন, "সবগুলো দল অংশ নেয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে" - স্বাভাবিক কথাটাকেই খুব বড় সুখবর মনে হলো। কদিন আগেই অস্ট্রেলিয়া যেখানে নিরাপত্তাহীনতার কারণে সফর বাতিল করলো, সেখানে সেই পাকিস্তানে আগামী জুন-জুলাইয়ে এশিয়া কাপের নবম আসর বসবে, একি কম আশ্চর্যের! অবাক করেছে আরেকটি বিষয়ও। টুর্নামেন্টে গ্র"পিং চূড়ান্ত হয়েছে, তাতে ভারত-পাকিস্তান পড়েছে একই গ্র"পে। অন্য গ্র"পটিতে রয়েছে এশিয়ার আরেক ক্রিকেট-জায়ান্ট শ্রীলঙ্কা। বাংলাদেশও সেই গ্র"পে।
অবশ্য ভারত-পাকিস্তান এক গ্র"পে পড়ায় লাভ ছাড়া ক্ষতি কিছু নেই। এমন তো নয় যে নকআউট পর্বে দেখা হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। প্রথম পর্বে ছয়টি দলকে রাখা হয়েছে দুই গ্র"পে। গ্র"প 'এ' তে শ্রীলঙ্কা, বাংলাদেশ আর সংযুক্ত আরব আমিরাত। গ্র"প 'বি' তে থাকছে স্বাগতিক পাকিস্তান, ভারত আর হংকং। গ্র"প পর্যায়ে প্রত্যেকে প্রত্যেকের মুখোমুখি হবে একবার করে। তারপর পয়েন্ট তালিকার সেরা দুটি দল যাবে দ্বিতীয় পর্বে। সেখানে আবার চারটি দল একবার করে লড়বে পরস্পরের সঙ্গে। সে লড়াই শেষে ৬ জুলাই করাচির ন্যাশনাল স্টেডিয়ামে সেরা দু' দলের ফাইনাল। ২৪ জুন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ম্যাচ দিয়ে শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টের একটি বিশেষত্ব আছে। গ্রীস্মে আসর বসছে বলে সেখানে সবগুলো ম্যাচই দিন-রাতের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/এমএম/২০১০ঘ.
bdnews24