২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রবিন সিংই থাকছেন ভারতের ফিল্ডিং কোচ

ভারতের কয়েকটি পত্রিকা যা-ই বলুক না কেন, আপাতত রবিন সিংয়ের চাকরি হারাবার কোনো ভয় নেই। 'হিন্দুস্তান টাইমস', 'টাইমস অব ইন্ডিয়া' সহ কয়েকটি পত্রিকা জানিয়েছিল ভারতীয় দলের ফিল্ডিং কোচের পদ থেকে রবিন সিংকে সরিয়ে দেয়া হচ্ছে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি নিরঞ্জন শাহ জানিয়েছেন খবরটা সম্পূর্ণ ভুল। এখনই ভারতের সাবেক অলরাউন্ডারকে সরিয়ে দেয়ার কোনো ইচ্ছাই তাদের নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2008, 04:09 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

নয়াদিল্লী, ১৯ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের কয়েকটি পত্রিকা যা-ই বলুক না কেন, আপাতত রবিন সিংয়ের চাকরি হারাবার কোনো ভয় নেই। 'হিন্দুস্তান টাইমস', 'টাইমস অব ইন্ডিয়া' সহ কয়েকটি পত্রিকা জানিয়েছিল ভারতীয় দলের ফিল্ডিং কোচের পদ থেকে রবিন সিংকে সরিয়ে দেয়া হচ্ছে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি নিরঞ্জন শাহ জানিয়েছেন খবরটা সম্পূর্ণ ভুল। এখনই ভারতের সাবেক অলরাউন্ডারকে সরিয়ে দেয়ার কোনো ইচ্ছাই তাদের নেই। পত্রিকাগুলোর ভাষ্যমতে নতুন কোচ গ্যারি কারস্টেন নাকি দলের ফিল্ডিংটা তদারকি করতে আগ্রহী। আর তাই চাকরি হারাতে যাচ্ছেন গত বিশ্বকাপের পর ফিল্ডিং কোচের দায়িত্ব পাওয়া রবিন সিং। কিন্তু বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে একেবারে উল্টো কথা জানালেন নিরঞ্জন শাহ, "হ্যাঁ, সে (রবিন সিং) দলের সঙ্গেই থাকবে। এ ব্যাপারে আমরা একটা বিবৃতিও দিতে যাচ্ছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯০৫ঘ.