২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যারি কারস্টেন 'ইন', রবিন সিং 'আউট'

একদিকে ঘর ভাঙ্গছেন আরেকদিকে সবাইকে জোগাচ্ছেন এগিয়ে যাওয়ার প্রেরণা। এমন দ্বিমুখী তৎপরতার জন্য কারো কারো কঠোর সমালোচনা করা গেলেও গ্যারি কারস্টেনের বেলায় তা সম্ভব হচ্ছে না। ফলাফল না দেখে সমালোচনায় নেমে পড়ায় কিছুটা ঝুঁকি আছে না! ভারতের নতুন কোচ কারস্টেন তার নিজের দেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়া সফরের ধারাবাহিকতা বজায় রাখতে বলেছেন অনিল কুম্বলের দলকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2008, 06:43 AM

Updated : 26 Aug 2022, 01:35 PM

মুম্বাই, ১৯ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- একদিকে ঘর ভাঙ্গছেন আরেকদিকে সবাইকে জোগাচ্ছেন এগিয়ে যাওয়ার প্রেরণা। এমন দ্বিমুখী তৎপরতার জন্য কারো কারো কঠোর সমালোচনা করা গেলেও গ্যারি কারস্টেনের বেলায় তা সম্ভব হচ্ছে না। ফলাফল না দেখে সমালোচনায় নেমে পড়ায় কিছুটা ঝুঁকি আছে না! ভারতের নতুন কোচ কারস্টেন তার নিজের দেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়া সফরের ধারাবাহিকতা বজায় রাখতে বলেছেন অনিল কুম্বলের দলকে। কিন্তু কুম্বলে-বাহিনী যাদের নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজে সমানে সমানে লড়ে ১-২-এ হেরেছিল তাদের একজনকে আবার বিদায় করার উদ্যোগও নিয়েছেন কোচ হিসেবে তার প্রথম অ্যাসাইনমেন্ট শুরুর আগে। না, কোনো খেলোয়াড় নন, কারস্টেনের কারণে বাদ পড়তে যাচ্ছেন ভারতের ফিল্ডিং কোচ রবিন সিং। ভারতের অস্ট্রেলিয়া সফরের সময় কয়েকদিন দলের সঙ্গে ছিলেন গ্যারি কারস্টেন। তবে আক্ষরিক অর্থে তার প্রথম অ্যাসাইনমেন্ট আসন্ন ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। সেদিক থেকে বলা যেতেই পারে, বিশ্বকাপে ভরাডুবির পর ভারত যে আবার ঘুরে দাঁড়িয়েছে তাতে তার কোনো অবদান নেই। অবদান যাদের আছে তাদেরই একজন রবিন সিং। বিশ্বকাপ বিপর্যয়ের পর তাকে ফিল্ডিং কোচ আর ভেঙ্কটেশ প্রসাদকে বোলিং কোচের দায়িত্ব দেয় ভারতীয় বোর্ড (বিসিসিআই)। সেই থেকে অনিল কুম্বলে বা মহেন্দ্র সিং ধোনির দলের যা কিছু সাফল্য তাতে কিছু কিছু ভূমিকা এ দুজন রেখেছেনই। কিন্তু টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, বোলিং কোচ হিসেবে প্রসাদ থাকলেও রবিন সিং নাকি শিগগিরই তার চাকরি হারাবেন। কারণ? পত্রিকাটির দেয়া তথ্য অনুযায়ী, বিসিসিআইকে কারস্টেন বলেছেন, তিনি থাকতে দলে কোনো ফিল্ডিং কোচের দরকার নেই। দক্ষিণ আফ্রিকার সাবেক টেস্ট ও ওয়ানডে ক্রিকেটার হিসেবে কারস্টেন যে চাইলে ভারতের ফিল্ডিংয়ের দিকটা ভালোই দেখভাল করতে পারবেন তা ঠিক। তা করলে বিসিসিআই'র দুটো লাভ। এক, রবিন সিংয়ের বেতনের টাকাটা বাঁচবে। দুই, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সঙ্গে জড়িয়ে পড়ায় রবিন সিংয়ের সঙ্গে বোর্ডের যে বনিবনার সমস্যা হচ্ছিল তার একটা নির্ঝঞ্ঝাট সমাধান হবে। এদিকে অস্ট্রেলিয়ায় ভালো খেললেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ টেস্টের সিরিজকে হালকাভাবে নিলে ভারত ভুল করবে