২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশবিহীন চ্যাম্পিয়ন্স ট্রফির শীর্ষবাছাই 'অনিশ্চিত' অস্ট্রেলিয়া

মার্চের পাকিস্তান সফর নিরাপত্তাহীনতার কারণে বাতিল করেছে অস্ট্রেলিয়া। ছয় মাস পর সেই পাকিস্তানেই বসছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। অস্ট্রেলিয়া কি আসবে? এ প্রশ্নের উত্তর এখনো অজানা। তাই বলে আইসিসি বসে নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির র‌্যাঙ্কিং এবং গ্র"পিং চূড়ান্ত করে ফেলেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। তাতে শীর্ষ বাছাইয়ের মর্যাদা দিয়ে গ্র"প 'এ'- তে রাখা হয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2008, 01:06 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

নয়াদিল্লি, ১৩ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্চের পাকিস্তান সফর নিরাপত্তাহীনতার কারণে বাতিল করেছে অস্ট্রেলিয়া। ছয় মাস পর সেই পাকিস্তানেই বসছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। অস্ট্রেলিয়া কি আসবে? এ প্রশ্নের উত্তর এখনো অজানা। তাই বলে আইসিসি বসে নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির র‌্যাঙ্কিং এবং গ্র"পিং চূড়ান্ত করে ফেলেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। তাতে শীর্ষ বাছাইয়ের মর্যাদা দিয়ে গ্র"প 'এ'- তে রাখা হয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকেই। পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি, নিরাপত্তা নিয়ে সংশয় ছয় মাস পর কোন জায়গায় দাঁড়াবে তার ওপরই যে নির্ভর করছে অস্ট্রেলিয়ার অংশ নেয়া না নেয়া এটুকু অবশ্য এক্ষুণি অনুমান করা যায়। সে যা-ই হোক, বৃহস্পতিবার ওই বিষয়টিকে আপাতত বিবেচনার বাইরে রেখেই চূড়ান্ত করা হয়েছে গ্র"পিং। আগেই ঠিক হয়েছিল ১২ মার্চের র‌্যাঙ্কিংয়ের প্রথম আটটি দল এবার টুর্নামেন্টে অংশ নেয়ার সুযোগ পাবে। সেই হিসেবে বাদ পড়েছে বাংলাদেশ, জিম্বাবুয়ে। গ্র"প 'এ'-তে শীর্ষ বাছাই অস্ট্রেলিয়া ছাড়া আরো আছে ভারত (চতুর্থ বাছাই), পাকিস্তান (পঞ্চম) আর ওয়েস্ট ইন্ডিজ (অষ্টম)। অন্যদিকে গ্র"প 'বি'-তে আছে দক্ষিণ আফ্রিকা (দ্বিতীয়), নিউজিল্যান্ড (তৃতীয়), শ্রীলঙ্কা (ষষ্ঠ) ও ইংল্যান্ড (সপ্তম)। আসরের গ্র"পিং চূড়ান্ত হলেও ফিক্সচার এবং ভেন্যু এখনো ঠিক হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/এমএম/১৮৫২ ঘ.