২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাচ পুরো দিনের, ঘটনা ১৫ মিনিটের

'হাসান অ্যান্ড হাসান' কোম্পানিতে আর কেউ বিনিয়োগের আগ্রহ দেখাল না। না অন্য ব্যাটসম্যানদের কেউ, না বহু ভরসার স্পিনত্রয়ী বা মাশরাফিদের পেস ব্যাটারি! তাই ম্যাচ গেল; গেল সিরিজও। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় এক দিনের ম্যাচ নিয়ে বিডি নিউজের ক্রীড়া সম্পাদক মোস্তফা মামুন লিখেছেন মিরপুর স্টেডিয়াম থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2008, 04:16 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, ১২ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- 'হাসান অ্যান্ড হাসান' কোম্পানিতে আর কেউ বিনিয়োগের আগ্রহ দেখাল না। না অন্য ব্যাটসম্যানদের কেউ, না বহু ভরসার স্পিনত্রয়ী বা মাশরাফিদের পেস ব্যাটারি! তাই ম্যাচ গেল; গেল সিরিজও। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় এক দিনের ম্যাচ নিয়ে বিডি নিউজের ক্রীড়া সম্পাদক মোস্তফা মামুন লিখেছেন মিরপুর স্টেডিয়াম থেকে। 'হাসান অ্যান্ড হাসান' কোম্পানিতে আর কেউ বিনিয়োগের আগ্রহ দেখাল না। না অন্য ব্যাটসম্যানদের কেউ, না বহু ভরসার স্পিনত্রয়ী বা মাশরাফিদের পেস ব্যাটারি! তাই ম্যাচ গেল; গেল সিরিজও। দুপুরে এক সাংবাদিক একটা হিসাব বের করলেন। দুই হাসান, সাকিব এবং রাকিবের রান যোগ হয়ে দাঁড়ায় ১১৫,সেটাকে মোট রান থেকে বাদ দিলে বাকি থাকে ৫৮। তার থেকে বাদ দিতে হবে অতিরিক্ত এবং অন্য উল্লেখযোগ্য স্কোরার মাশরাফির ২০ রান, তাহলে সমীকরণে দেখা যাবে বাকি ৮ জন মিলে রান করেছেন ২০! এর মধ্যে পাঁচ জন আবার কোনো রানই করেননি। চমকিত হওয়ার মতো তথ্য। কিন্তু কেউ চমকাল না। ব্যাটিং ব্যর্থতার ইতিহাসে এত এত পরিসংখ্যানগত চমক ইতিমধ্যেই বাংলাদেশ উপহার দিয়ে রেখেছে যে চমকাবার অনুভূতিটাই ভোঁতা হয়ে গেছে। একজন, পুরো স্কোরকার্ডটাকে দেখিয়ে এটাকে বাংলাদেশের কোনো একটা মোবাইল কোম্পানির নম্বরের সঙ্গে মেলানোর চেষ্টা করলেন। জমল না। কারণ এরকম উপমাও বহুল ব্যবহৃত। তাহলে! ভেবে ভেবে মনে হল, বাংলাদেশের ব্যাটিংটাকে এমন একটা কোম্পানির সঙ্গে তুলনা করা যায় যা হতে পারে দুজন শেয়ার হোল্ডারের নামাঙ্কিত