২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসল পরীক্ষাটা যেন নতুনদের

নতুনের কেতন ওড়াতে চলেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার কোচ মিকি আর্থারের কন্ঠেও একই সুর। রোববার চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডে। ম্যাচে দুদলেই থাকছে কয়েক জন নতুন মুখ। আসল পরীক্ষাটা যেন তাদেরই। চট্টগ্রাম থেকে লিখেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র রিপোর্টার সনৎ বাবলা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2008, 12:06 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

চট্টগ্রাম, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- নতুনের কেতন ওড়াতে চলেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার কোচ মিকি আর্থারের কন্ঠেও একই সুর। তবে সুরের ঐকতান করতে পারবে কোনো পক্ষ ? যা তানবাহারে ধ্বনিত হবে ভবিষ্যতেও! যোগ্য উত্তরাধিকারের খোঁজেই এখন পর্যন্ত বিজ্ঞাপিত হয়েছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি । বিজ্ঞাপনের সার্থকতা দেখতে হাজির থাকতে হবে চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে। রোববার সেখানেই হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডে। আসলেই, পুরো ম্যাচের আবহে শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনের গন্ধ ছড়িয়ে আছে। বাংলাদেশ নতুনদের খেলিয়ে ২০১১ বিশ্বকাপের দল তৈরির কাজ শুরু করছে। দক্ষিণ আফ্রিকা খুঁজছে আরেকজন শন পোলককে, খুঁজছে ভারত সফরে লড়াই করতে পারার মতো নতুন কাউকে। তাই জেতা-হারার প্রশ্নে না গিয়ে মোহাম্মদ আশরাফুল সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন, "কোনো চাপ নেই। আমরা যারা একটু অভিজ্ঞ তাদের সঙ্গে নতুনরা মিলে আগামী বিশ্বকাপের জন্য ভালো একটা দল গড়তে চাই।" বাংলাদেশ দলে এই সিরিজের জন্য নতুন মুখ চারটি