চট্টগ্রাম, ৪ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইনজুরির জন্য আফতাব আহমেদ খেলছেন না। ওয়ানডে দলের এই অপরিহার্য খেলোয়াড়ের পাশাপাশি নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দল থেকে আরো বাদ পড়েছেন মুশফিকুর রহিম, তুষার ইমরান, সাজেদুল ইসলাম, জাভেদ ওমর, নাজমুল হোসেন ও মেহরাব জুনিয়র। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। দলে সুযোগ পেয়েছেন নতুন চারজন। তারা হলেন, মিডল অর্ডার ব্যাটসম্যান নাজিমুদ্দীন ও রকিবুল হাসান, অলরাউন্ডার মোশাররফ হোসেন রুবেল এবং উইকেটকিপার ধীমান ঘোষ। এছাড়া দলে ফিরেছেন শাহরিয়ার নাফীস ও সৈয়দ রাসেল।
১৪ সদস্যের বাংলাদেশ দল : মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), মাশরাফি বিন মুর্তজা (সহ অধিনায়ক), তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী, নাজিম উদ্দীন, শাহরিয়ার নাফীস, সাকিব আল হাসান, ধীমান ঘোষ, আব্দুর রাজ্জাক, শাহাদাত হোসেন, মোশাররফ হোসেন রুবেল, সৈয়দ রুবেল, ফরহাদ রেজা এবং রকিবুল হাসান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এসি/১৪২৬ ঘ.
bdnews24