২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়াকে ৯ রানে হারিয়ে সিবি সিরিজ জিতে নিলো ভারত

অ্যাডাম গিলক্রিস্ট, ব্র্যাড হগরা নিশ্চয়ই এমন বিদায়ের কথা দুঃস্বপ্নেও দেখেননি। অস্ট্রেলিয়া সফরের শেষটা এমন হবে তা ক'দিন আগে ভারতও ভেবেছিল কি-না কে জানে! যে যা-ই ভাবুক, খাতা-কলমের হিসাব এতদিন যা-ই বলে আসুক, অস্ট্রেলিয়া সফরের শেষ হাসিটা ভারতেরই। বেস্ট অব থ্রি ফাইনালের দ্বিতীয়টিতে অস্ট্রেলিয়াকে ৯ রানে হারিয়ে সিবি সিরিজ জিতে নিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2008, 05:51 AM

Updated : 26 Aug 2022, 01:29 PM

ব্রিসবেন, ৪ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যাডাম গিলক্রিস্ট, ব্র্যাড হগরা নিশ্চয়ই এমন বিদায়ের কথা দুঃস্বপ্নেও দেখেননি। অস্ট্রেলিয়া সফরের শেষটা এমন হবে তা ক'দিন আগে ভারতও ভেবেছিল কি-না কে জানে! যে যা-ই ভাবুক, খাতা-কলমের হিসাব এতদিন যা-ই বলে আসুক, অস্ট্রেলিয়া সফরের শেষ হাসিটা ভারতেরই। বেস্ট অব থ্রি ফাইনালের দ্বিতীয়টিতে অস্ট্রেলিয়াকে ৯ রানে হারিয়ে সিবি সিরিজ জিতে নিয়েছে তারা। রোববার প্রথম ফাইনালে ৬ উইকেটে হেরেছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচের মতো মঙ্গলবার দ্বিতীয় ফাইনালেও ব্যাটিংয়ে ভারতের জয়ের নায়ক শচীন টেন্ডুলকার। রোববার ৪২ তম ওয়ানডে সেঞ্চুরি করে ভারতকে জিতিয়েছিলেন। মঙ্গলবার ৪৩তম সেঞ্চুরিরও আশা জাগিয়েও অবশ্য পারেননি। ১২১ বলে ৭ টি চারে ৯১ রান করে আউট হয়েছেন মাইকেল ক্লার্কের বলে মিড অনে পন্টিংকে ক্যাচ দিয়ে। যার অর্থ, গত এক বছরে অষ্টম বারের মতো টেন্ডুলকার নব্বইয়ের ঘরে আউট। টেন্ডুলকার ওভাবে আরেকটি সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করার আগ পর্যন্ত ভারতের নিয়ন্ত্রণেই ছিল ম্যাচ। অস্ট্রেলিয়া প্রথম সাফল্যের দেখা পায় ২১তম ওভারের পঞ্চম বলে। রবিন উথাপ্পাকে (৩০) প্যাভিলিয়নে ফিরিয়ে স্টুয়ার্ট ক্লার্ক বা তার সতীর্থরা খুব বেশি আনন্দ করতে পারেননি, কারণ, ততক্ষণে টস জিতে ব্যাট করতে নামা ভারতের স্কোর ৯৪। তারপর গৌতম গম্ভীরকে (১৫) মাইকেল ক্লার্ক এবং ৩৮ বলে ২টি চার ও ২ টি ছয়ে ৩৮ রান করা যুবরাজ সিংকেও তুলে নেন সাইমন্ডস। ওভাবে ১৭৫ রানে তৃতীয় উইকেট হারালেও ভারতের দুর্ভাবনার কিছু ছিল না। ১৫ ওভার বাকি, ইনফর্ম টেন্ডুলকার আছেন ক্রিজে