২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালেই থাকছেন আফতাব

রাতটা অন্তত হাসপাতালেই কাটাতে হবে আফতাব আহমেদকে। শনিবার চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে জ্যাক ক্যালিসের বাউন্সারে আহত হয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। পরে চট্টগ্রাম কেন্দ্রীয় সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2008, 10:47 AM

Updated : 26 Aug 2022, 01:29 PM

চট্টগ্রাম, ২ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- রাতটা অন্তত হাসপাতালেই কাটাতে হবে আফতাব আহমেদকে। শনিবার চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে জ্যাক ক্যালিসের বাউন্সারে আহত হয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। পরে চট্টগ্রাম কেন্দ্রীয় সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানান, চিকিৎসকরা পর্যবেক্ষনের জন্য এই রাতটা আফতাবকে হাসপাতালেই রেখে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ক্যালিসের বাউন্সারে চিবুক আর চোখের নিচে ব্যথা পেয়েছেন আফতাব। ডান চোখের নিচ থেকে রক্তও ঝরেছে। তবে এক্স-রে ও সিটি স্ক্যানে খারাপ কিছু পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৫৩৬ ঘ.