মেলবোর্ন, ২৯ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ম্যাথু হেইডেনের রেকর্ড তখন হুমকির মুখে। শ্রীলঙ্কাকে ২২১ রানে গুটিয়ে দিয়ে বোলাররা যে কাজের অর্ধেক করে রেখেছিলেন তার ব্যাটিং বাকিটাকেও আরো সহজ ভাবাচ্ছিল। অ্যাডাম গিলক্রিস্ট ৪৯ বলে অপরাজিত ৮৩, অস্ট্রেলিয়া ১৫.৩ ওভারে ১ উইকেটে ১১৩। দলটি অস্ট্রেলিয়া বলে "সিবি সিরিজ হার দিয়েই শেষ করল শ্রীলঙ্কা" এই শিরোনামে ম্যাচ রিপোর্ট লিখে ফেলা অনেকেরই হয়তো ঠিক মনে হয়েছে। রিপোর্টগুলো পরে নতুন করেই লিখতে হয়েছে তাদের। কারণ, পরের বলেই আউট হয়ে যান গিলক্রিস্ট আর সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়া র্যাংকিংয়ে একেবারে নিচের দিকের দলগুলোর মতো হয়ে ম্যাচ হেরে যায় ১৩ রানে।
ওয়ানডেতে অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখনো ম্যাথু হেইডেনের। তবে কুলাসেকেরার বলে লাসিথ মালিঙ্গা ঝাঁপিয়ে পড়ে ওই ক্যাচটা না নিলে শুক্রবার রেকর্ডটা নতুন করে লেখ্ াহতো গিলক্রিস্টের নামে। গিলির বিদায়ের পরই পথ হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। পন্টিং (১), ক্লার্ক (০), সাইমন্ডস (০) আর হ্যাডিনকেও (৭) হারিয়ে ১ উইকেটে ১১৫ থেকে স্কোর হয়ে যায় ৬ উইকেটে ১২৩। তার মানে, মাত্র ১০ রানে ৬ উইকেট নেই। এই ধাক্কা সামলেও অস্ট্রেলিয়া জয়ের পথে প্রায় ফিরে এসেছিল। শেষ দিকে ঝলসে ওঠা লি (৩৭) বা হগ (২১)-এর ব্যাট আর কিছুক্ষণ লড়ে গেলে ম্যাচের ফলাফল উল্টোও হতে পারতো। অমরাসিংহে (৩/৪৪), কুলাসেকেরা (২/৩৬), মুরালিধরণরা (২/৪২) তা হতে দেননি। ফাইনালের আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া শ্রীলঙ্কা তাতে সান্ত্বণার জয় পেয়েছে। তবে অস্ট্রেলিয়া হারলেও গিলক্রিস্ট হারেননি। ১১ টি চার আর ২ ছক্কায় ৫০ বলে ৮৩ রানের ইনিংস খেলে অনেকের মতে সর্বকালের সেরা এই উইকেটকিপার ব্যাটসম্যানই পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।
ফাইনাল হাতছাড়া হওয়ায় এ ম্যাচ এমনিতেই শ্রীলঙ্কার জন্য ছিল স্রেফ আনুষ্ঠানিকতার। তাই গ্র"প পর্যায়ের শেষ ম্যাচে সান্ত্বণার একটি জয়ের জন্য মরিয়া ছিল তারা। সকালে নাথান ব্র্যাকেনের দুর্দান্ত বোলিংয়ের মুখে টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ২২১ রান করে অল আউট হয়ে যাওয়ায় ক্ষীণ হয়ে যায় সেই সম্ভাবনা। ২৯ রানে ৪ উইকেট পান ব্র্যাকেন। বোলারদের দাপটের মাঝেও ফিফটি করেন অধিনায়ক জয়াবর্ধনে (৫০) এবং ইনফর্ম ব্যাটসম্যান তিলকরতে
bdnews24