কুয়ালালামপুর, ২৯ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনূর্ধ-১৯ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানকে বড় চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। সকালে টস জিতে ফিল্ডিংয়ে নেমেই আঘাত হেনেছিল পাকিস্তান। তবে ৩৫ রানে প্রথম উইকেট হারানোর ধাক্কা সামলে শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬০ রান করেছে দক্ষিণ আফ্রিকা। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে বিধ্বস্ত করা এই দল আড়াইশ পেরোতে পেরেছে মূলত স্মাটস, রোসু আর ভ্যান্ডিয়ারের জন্য। তিনজনই আউট হয়েছেন ফিফটি করে। ৪৪ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের সবচেয়ে সফল বোলার ইমাদ ওয়াসিম। দুটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ রমিজ (২/৪৮) এবং আহমেদ শেহজাদ (২/৩৫)।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৬২২ ঘ.
bdnews24