মেলবোর্ন, ২৯ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফাইনাল হাতছাড়া হওয়ায় এ ম্যাচ এমনিতেই তাদের কাছে স্রেফ আনুষ্ঠানিকতার। এর ফাঁকে যদি কোনো প্রেরণা থেকেও থাকে তা হতে পারতো অস্ট্রেলিয়াকে শেষ কামড় দেয়ার সান্ত্বণা অন্তত পাওয়া। কিন্তু সিবি সিরিজে গ্র"প পর্যায়ের শেষ ম্যাচে শ্রীলঙ্কার ওইটুকু পাওয়ার সম্ভাবনাও ক্ষীণ। নাথান ব্র্যাকেনের দুর্দান্ত বোলিংয়ের মুখে টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ২২১ রান করে অল আউট হয়ে গেছে তারা। ২৯ রানে ৪ উইকেট পেয়েছেন ব্র্যাকেন। ব্রেট লি দুটি (২/৫৫) আর জনসন, হোপস আর হগ পেয়েছেন একটি করে উইকেট। বোলারদের দাপটের মাঝেও ফিফটি করেছেন অধিনায়ক জয়াবর্ধনে (৫০) এবং ইনফর্ম ব্যাটসম্যান তিলকরতে
bdnews24