২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম টেস্টের দলে নেই হাবিবুল বাশার

চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টের বাংলাদেশ দলে হাবিবুল বাশারকে রাখা হয়নি। বৃহস্পতিবার ঘোষিত ১২ সদস্যের দলে সুযোগ পাননি বাংলাদেশের অভিজ্ঞতম ব্যাটসম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2008, 07:45 AM

Updated : 26 Aug 2022, 01:28 PM

ঢাকা, ২৮ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টের বাংলাদেশ দলে হাবিবুল বাশারকে রাখা হয়নি। বৃহস্পতিবার ঘোষিত ১২ সদস্যের দলে সুযোগ পাননি বাংলাদেশের অভিজ্ঞতম ব্যাটসম্যান। খারাপ ফর্মের জন্য এই প্রথম টেস্ট দল থেকে বাদ পড়লেন তিনি। এর আগে একবারই টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন হাবিবুল। তবে সেটা ইনজুরির কারণে। ২০০৪ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরে দুই টেস্টের সিরিজ তিনি খেলতে পারেননি আঙুলের ইনজুরির জন্য। চট্টগ্রাম টেস্টের বাংলাদেশ দল : মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), জুনায়েদ ইমরোজ, তামিম ইকবাল, আফতাব আহমেদ, রাজিন সালেহ, শাহরিয়ার নাফীস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা, শাহাদাত হোসেন, মোহাম্মদ রফিক ও আব্দুর রাজ্জাক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৩৩৮ঘ.