ঢাকা, ২৭ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে পড়েছিল তারা। তবু কিছুটা মর্যাদা ফিরে পাওয়ার সুযোগ ছিল মোহামেডানের। সেই সুযোগটাও কাজে লাগাতে পারেনি মোহামেডান। বুধবার গ্র"পের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্ধী আবাহনীর কাছে ৪ উইকটে হেরে মোহামেডান গ্র"প পর্ব শেষ করেছে পয়েন্ট তালিকার সবচেয়ে নীচে থেকে। আর আগেই সেমিফাইনাল নিশ্চিত করা আবাহনী এই জয় দিয়ে পুরো ১০ পয়েন্ট নিয়ে 'এ' গ্র"প চ্যাম্পিয়ন। 'বি' গ্র"পে এই জায়গাটা ভিক্টোরিয়ার, তারা সেমিফাইনাল খেলবে 'এ' গ্র"প রানার্স আপ সিটি ক্লাবের সঙ্গে। আর গ্র"পের রানার্স আপ সূর্যতরুণের সেমিফাইনাল প্রতিপক্ষ আবাহনী। দুটো সেমিফাইনালই হবে বৃহস্পতিবার।
বিকেএসপিতে প্রথমে ব্যাট করতে নেমে মোহামেডান ২০ ওভারে ৪ উইকেটে করেছিল ১৪৮। ৩৩ বলে ৫৩ রান করেন ফয়সাল, তার সঙ্গে রাকিবুলের ২৯ বলে ৪০ এবং ইমতিয়াজের ২৪ বলে ৩০ রানে মোহামেডান পৌঁছেছিল এই স্কোরে। জবাব দিতে নেমে মাত্র ২৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেললেও সগীরের ৪২ বলে ৪৩ এবং জিয়াউরের ২০ বলে ৩৫ রানের ইনিংস দুটোতে শেষপর্যন্ত ১ বল বাকি থাকতেই ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী। বিফলে যায় ২৪ রানে নেয়া মঞ্জুরুলের ৪ উইকেট।
দিনের অন্য ম্যাচগুলোতে ভিক্টোরিয়া (৯৭/৩) ৭ উইকেটে ওল্ড ডিওএইচএসকে (৯৪/১০), বিকেএসপি (১২০/৬) ৩০ রানে বাংলাদেশ বিমানকে(৯০/১০), সিটি ক্লাব (৯৮/৩) ৭ উইকেটে কলাবাগানকে (৯৬/১০) এবং পারটেক্স (১০৩/৯) ১৩ রানে সোনারগাঁওকে (৯০/১০) হারিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/২১৪০ঘ.
bdnews24