হোবার্ট, ২৬ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের কাছে তুলোধুনো হয়ে সিবি সিরিজ ফাইনাল খেলার সুযোগ হাতছাড়া করেছে শ্রীলঙ্কা। হ্যাঁ, তুলোধুনো করার কৃতিত্ব ভারতকে দেয়ার আগে এ জন্য দায়ী করতে হচ্ছে শ্রীলঙ্কাকে, কেননা, তাদের ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীনতার সুফল তুলেই মহেন্দ্র ধোনির দল এখন ফাইনালে। মঙ্গলবারের ম্যাচে শ্রীলঙ্কাকে ১০৬ বল বাকি থাকতে ৭ উইকেটে হারিয়েছে তারা।
মেঘে ঢাকা আকাশ টস জিতে ফিল্ডিংয়ে নামা ভারতকে শুরুতে ততটা সুবিধা দেয়নি। চতুর্থ ওভারে ইশান্ত শর্মা পেরেরাকে বোল্ড (১৫/১) করে দিলেও ১৪ ওভার শেষে স্কোর ছিল ১ উইকেটে ৭২। ম্যাচ তখন জয়াসুরিয়া আর সাঙ্গাকারার চমৎকার ব্যাটিংয়ের সুবাদে শ্রীলঙ্কার হাতেই। কিন্তু পরের ওভারে যেই প্রবীন কুমারের হাতে বল তুলে দেয়া হলো, অমনি যেন শ্রীলঙ্কানদের দায়িত্ববোধ, ফাইনালে ওঠায় এ ম্যাচের গুরুত্ব
bdnews24