২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পন্টিংয়ের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রানের পাহাড়

এবারের কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজের আগের ছয় ইনিংসে তার সংগ্রহ ০, ৯, ৯, ২৫, ১০ ও ১১ অর্থাৎ সব মিলিয়ে ৬৪ রান। ব্যর্থতার বৃত্ত থেকে শেষ পর্যন্ত বেরিয়ে এলেন রিকি পন্টিং এবং তা দুর্দান্তভাবে। রোববার সিবি সিরিজে পন্টিংয়ের ১২৪ রানের দারুণ এক ইনিংস ভারতের বিপক্ষে ৭ উইকেটে ৩১৭ রান এনে দিয়েছে অস্ট্রেলিয়াকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2008, 08:39 AM

Updated : 26 Aug 2022, 01:26 PM

সিডনি, ২৪ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এবারের কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজের আগের ছয় ইনিংসে তার সংগ্রহ ০, ৯, ৯, ২৫, ১০ ও ১১ অর্থাৎ সব মিলিয়ে ৬৪ রান। ব্যর্থতার বৃত্ত থেকে শেষ পর্যন্ত বেরিয়ে এলেন রিকি পন্টিং এবং তা দুর্দান্তভাবে। রোববার সিবি সিরিজে পন্টিংয়ের ১২৪ রানের দারুণ এক ইনিংস ভারতের বিপক্ষে ৭ উইকেটে ৩১৭ রান এনে দিয়েছে অস্ট্রেলিয়াকে। ইতিমধ্যেই টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করে ফেলা অস্ট্রেলীয়দের গড়া রানের পাহাড় তাড়া করতে নেমে একটুও স্বস্তিতে নেই ভারত। ১২ ওভারশেষে তাদের স্কোর ৪ উইকেটে ৬০ রান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৪৩৫ঘ.