২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডকে ১৩ রানে হারিয়ে গ্র"প চ্যাম্পিয়ন বাংলাদেশ

মাত্র ১৪৯ রানের পুঁজি আগলেই অনূর্ধ ১৯ বিশ্বকাপে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। ইংল্যান্ডকে ১৩৬ রানে বেঁধে ফেলেছে তারা! ফলে ১৩ রানের জয় নিয়ে ডি গ্র"পের চ্যাম্পিয়ন হিসেবেই কোয়ার্টার ফাইনালে উঠেছে সোহরাওয়ার্দি শুভর দল। জেমস হ্যারিসের মারাত্মক বোলিংয়ে ৪২ ওভারে মাত্র ১৪৯ রানে অল আউট হওয়ায় গ্র"প চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একরকম শেষই হয়ে গিয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2008, 04:14 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

কুয়ালালমপুর, ২২ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাত্র ১৪৯ রানের পুঁজি আগলেই অনূর্ধ ১৯ বিশ্বকাপে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। ইংল্যান্ডকে ১৩৬ রানে বেঁধে ফেলেছে তারা! ফলে ১৩ রানের জয় নিয়ে ডি গ্র"পের চ্যাম্পিয়ন হিসেবেই কোয়ার্টার ফাইনালে উঠেছে সোহরাওয়ার্দি শুভর দল। জেমস হ্যারিসের মারাত্মক বোলিংয়ে ৪২ ওভারে মাত্র ১৪৯ রানে অল আউট হওয়ায় গ্র"প চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একরকম শেষই হয়ে গিয়েছিল। অধিনায়ক সোহরাওয়ার্দি শুভ ১০০ বলে অপরাজিত ৫৬ রানের ইনিংস না খেললে বাংলাদেশ ম্যাচ থেকে তখনই হয়তো ছিটকে পড়তো। ২৯ রানে ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডকে সেরকম সম্ভাবনার সামনেই দাঁড় করিয়েছিলেন হ্যারিস। টস হেরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হারাতে এক পর্যায়ে বাংলাদেশ অনূর্ধ ১৯ দলের স্কোর দাঁড়িয়েছিল ৭ উইকেটে ৪৯। মনে হচ্ছিলো একশর মধ্যে অল আউট হয়ে যাওয়া স্রেফ সময়ের ব্যাপার। অষ্টম উইকেট জুটিতে শুভ আর ডলার মাহমুদ (৩৬) ৮১ রান তুলে সে আশঙ্কা দূরে ঠেলেন। স্কোর দু'শও ছাড়াতে পারতো। তা আর হয়নি শেষ দুই ব্যাটসম্যান রান আউট হয়ে যাওয়ায়। অবশ্য ওই ১৪৯ রানই ইংল্যান্ডের সামনে পাহাড় হয়ে দাঁড়াতে থাকে বাংলাদেশের তরুণদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ের কল্যাণে। দলের কেউ ৩০-ও করতে না পারায় ৪৭ দশমিক ৪ ওভারে ১৩৬ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। দুটি করে উইকেট নেন নাসির হোসেন (২/২০) ও মাহমুদুল হাসান (২/১৬)। অপরাজিত ৫৬ রানের পর ২১ রানে ১ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সোহরাওয়ার্দি শুভ। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৫৫১ ঘ.