২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে ওয়ানডে সিরিজ খেলার আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান

হঠাৎই দেখা দিয়েছে আবার পাকিস্তান-ভারত দ্বৈরথ দেখার সম্ভাবনা। ভারতকে আগামী মার্চে পাকিস্তানে একটি ওয়ানডে সিরিজ খেলার আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2008, 04:38 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

করাচি, ২১ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হঠাৎই দেখা দিয়েছে আবার পাকিস্তান-ভারত দ্বৈরথ দেখার সম্ভাবনা। ভারতকে আগামী মার্চে পাকিস্তানে একটি ওয়ানডে সিরিজ খেলার আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২৯ মার্চ সংক্ষিপ্ত এক সফরে অস্ট্রেলিয়া দলের পাকিস্তান আসার কথা। নিরাপত্তার অভাবের কারণে রিকি পন্টিংয়ের দল সফর জারি রাখতেই অনিচ্ছুক ছিল। পরে অনেক চিঠি চালাচালি এবং নিরাপত্তাপরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার পর দল পাঠাতে রাজি হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে সফরের ব্যাপ্তি দু সপ্তাহ কমানোর শর্তে রাজি হয়েছে তারা। বৃহস্পতিবার পিসিবির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন ওই দুই সপ্তাহের মধ্যেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারতকে আমন্ত্রণ জানিয়েছে পিসিবি," মার্চের মাঝামাঝিতে একটি ওয়ানডে সিরিজ খেলার আমন্ত্রণ জানিয়ে আমরা ভারতীয় বোর্ডকে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছি।" অস্ট্রেলিয়ায় চলমান কমনওয়েলথ সিরিজের ফাইনালে উঠলে এ টুর্নামেন্ট নিয়েই ৭ মার্চ পর্যন্ত ব্যস্ত থাকবে ভারতীয় দল। মার্চের শেষদিকে ভারত সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। এর মাঝের সময়টাতেই মহেন্দ্র সিং ধোনির দলকে তিন ম্যাচের সিরিজ খেলার জন্যে পাকিস্তানে আশা করছে পিসিবি। পিসিবির ওই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে আরো জানান আগামী ১২ মার্চ থেকে সাত দিনের মধ্যে লাহোরেই তিনটি ম্যাচ খেলার প্রস্তাব বিসিসিআই মেনে নিতে পারে বলে মনে করছেন তারা , " ভারতীয় বোর্ড আমাদের প্রস্তাবটি বিবেচনা করে এ মুহুর্তে দল খুব ব্যস্ত শিডিউলে থাকলেও তাদের পাঠানোর চেষ্টা করবে