২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখন বাংলাদেশকে নিয়ে খানিকটা চিন্তায় দক্ষিণ আফ্রিকা

"অবশেষে দক্ষিণ আফ্রিকা উপলব্ধি করতে পারছে যে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ হচ্ছে না কিছুতেই"- বুধবার কেপটাউনের 'কেপ আর্গাস' পত্রিকায় ছাপা হওয়া প্রতিবেদনের শুরুটা এরকমই। শুক্রবার থেকে মিরপুরে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে প্রোটিয়া শিবিরে এমন উপলদ্ধি আসছে আসলে ফতুল্লার তিনদিনের ম্যাচ থেকেই। যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ ৯ উইকেটে ৪১২ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে। যা দক্ষিণ আফ্রিকান বোলিং অ্যাটাককে কিছুটা ছন্নছাড়া বলেও মনে করিয়েছে। কোচ মিকি আর্থারকে এই উদ্বেগ স্পর্শ না করে পারেই না। আর সেটা তিনি গোপনও করেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2008, 04:32 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

ঢাকা, ২০ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- "অবশেষে দক্ষিণ আফ্রিকা উপলব্ধি করতে পারছে যে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ হচ্ছে না কিছুতেই"- বুধবার কেপটাউনের 'কেপ আর্গাস' পত্রিকায় ছাপা হওয়া প্রতিবেদনের শুরুটা এরকমই। শুক্রবার থেকে মিরপুরে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে প্রোটিয়া শিবিরে এমন উপলদ্ধি আসছে আসলে ফতুল্লার তিনদিনের ম্যাচ থেকেই। যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ ৯ উইকেটে ৪১২ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে। যা দক্ষিণ আফ্রিকান বোলিং অ্যাটাককে কিছুটা ছন্নছাড়া বলেও মনে করিয়েছে। কোচ মিকি আর্থারকে এই উদ্বেগ স্পর্শ না করে পারেই না। আর সেটা তিনি গোপনও করেননি। "এটা আমরা বেশ বুঝতে পারছি নিজেদের কন্ডিশনে বাংলাদেশ ছেড়ে কথা বলবে না। তার ওপর টেস্টেও যদি আমরা তিনদিনের ম্যাচের মতোই বোলিং করি, তাহলে তো বাংলাদেশের ব্যাটিং বিপদের কারণ হয়েই দাঁড়াবে"- জুনায়েদ সিদ্দিকী ও সাকিব আল হাসানদের ব্যাটিং যতোটা না তারচেয়ে মিকি আর্থারের মনে বেশি ভয় ধরাচ্ছে তার দলের পেসারদের লাইন-লেন্থের গড়বড়। তিনদিনের ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা বল সীমানাছাড়া করে স্কোরবোর্ডে জমা করেছেন ২৪২ রান (৫৯টি বাউন্ডারি ও একটি ছক্কা)। অর্থাৎ মোট রানের (৪১২) অর্ধেকেরও বেশি এসেছে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি থেকে। ডেইল স্টেইন, মাখায়া এনটিনি কিংবা মরনে মরকেলদের কেউই সেভাবে ভোগাতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানদের। ওই ম্যাচে ৮ ওভার বল করা আন্দ্রে নেলের শতভাগ ম্যাচ ফিটনেস নিয়েও এখনো পুরো নিশ্চিত হতে পারেনি প্রোটিয়া শিবির। সবমিলিয়ে টেস্ট সিরিজের আগে আর্থারের দুশ্চিন্তাটা অমূলক নয় একদম। "নিজেদের মধ্যে ওই ম্যাচের বোলিং নিয়ে কথা বলেছি আমরা। সেইসঙ্গে এই সিদ্ধান্তেও পৌছেছি ফিল্ড প্লেসিংয়ে আরো কিছুটা রক্ষণাত্মক হতে হবে আমাদের। সাফল্য পাওয়ার ক্ষেত্রে লাইন, লেন্থ আর নির্দিষ্ট একটা চ্যানেলে বল করে যাওয়ায় আরো অনেক বেশি নির্ভুল হতে হবে বোলারদের"- বলেছেন আর্থার। বুধবার তার দলের ক্রিকেটারদের জন্য প্র্যাকটিস বাধ্যতামূলক ছিল না। মাত্র পাঁচজন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে প্র্যাকটিস করেছেন। এদের মধ্যে পেসার স্টেইন এবং নেলের সঙ্গে জাঁ পল ডুমিনিও ছিলেন। এদিন সকালেই ঢাকায় পৌছানো রবিন পিটারসন ও নেইল ম্যাকেঞ্জিও সঙ্গী হয়েছিলেন তাদের। নিজের প্রথম সন্তানের মুখ দেখে তবেই এই সফরে আসা ম্যাকেঞ্জির ঢাকা টেস্টে গ্রায়েম স্মিথের সঙ্গে ইনিংস ওপেন করার কথা। প্রোটিয়াদের 'ভলান্টারি প্র্যাকটিস' থাকলেও বুধবার বাংলাদেশ দলের ক্রিকেটাররা পেয়েছেন পুরোপুরি বিশ্রাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯০০ঘ.