২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহজ জয় দিয়ে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ

বারমুডার পর আয়ারল্যান্ডও দাঁড়াতে পারেনি বাংলাদেশের তরুণদের সামনে। সোমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে বারমুডাকে ১৭৮ রানে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। বুধবার সোহরাওয়ার্দী শুভর দলের জয়টাও বড় ব্যবধানেই। আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারানোর সুবাদে 'ডি' গ্র"প থেকে দ্বিতীয় রাউন্ডও নিশ্চিত হয়ে গেছে তাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2008, 04:31 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

ঢাকা, ২০ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বারমুডার পর আয়ারল্যান্ডও দাঁড়াতে পারেনি বাংলাদেশের তরুণদের সামনে। সোমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে বারমুডাকে ১৭৮ রানে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। বুধবার সোহরাওয়ার্দী শুভর দলের জয়টাও বড় ব্যবধানেই। আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারানোর সুবাদে 'ডি' গ্র"প থেকে দ্বিতীয় রাউন্ডও নিশ্চিত হয়ে গেছে তাদের। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়া বাংলাদেশ ৪৩.৪ ওভারে মাত্র ১২৩ রানেই শেষ করে দিয়েছে আয়ারল্যান্ডের ইনিংস। ১২৪ রানের লক্ষ্যে পৌঁছাতে একটুও সমস্যা হয়নি বাংলাদেশের। ওপেনার আশরাফুল হোসেনের অপরাজিত ৭১ রানের সুবাদে ২২.৩ ওভারেই জয় নিশ্চিত করেছে তারা। শুক্রবার গ্র"প-সেরা নির্ধারণী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ইংল্যান্ডের। কুয়ালালামপুরের বেইয়ুমাস ওভালে শুরু থেকে প্রতিপক্ষকে একটুও স্বস্তিতে থাকতে দেননি বাংলাদেশের বোলাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে আইরিশরা এক সময় পরিণত হয় ৪ উইকেটে ৪৫ রানে। পঞ্চম উইকেট জুটিতে জেমস শ্যানন ও অ্যান্ড্রু বলবার্নি ৩০ রান যোগ করে দলকে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করেছিলেন। কিন্তু তা সফল হয়নি মাহমুদুল হাসানের দুর্দান্ত বোলিংয়ে। প্রতিপক্ষকে অল্প রানে গুটিয়ে দিতে এই অফস্পিনারেরই সবচেয়ে বড় অবদান। ৬ দশমিক ৪ ওভার বল করে মাত্র ১৭ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সেরা বোলিং ডান হাতি মিডিয়াম পেসার রুবেল হোসেনের। ৩২ রানের বিনিময়ে তার শিকার ২ উইকেট। আয়ারল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ ৩১ রান শ্যাননের। অধিনায়ক গ্রেগ থম্পসন ১৯ ও বলবার্নি করেছেন ১১ রান। জবাব দিতে নামা বাংলাদেশকে জয়ের জন্য বিন্দু মাত্র ভাবতে হয়নি আশরাফুলের সৌজন্যে। উদ্বোধনী জুটিতে মিঠুনকে নিয়ে ৬৩ রান যোগ করে জয়ের ভিত্তি গড়ে দিয়েছেন আশরাফুল। ৩১ রান করে মিঠুন ফিরে যাওয়ার পর আর এক জনকেই হারিয়েছে বাংলাদেশ, ১১ রান করা নাদিমউদ্দিনকে। তবে আশরাফুল তাতে দমে যাননি। রনি তালুকদারকে (অপরাজিত ২) সঙ্গে নিয়ে দলকে সহজ জয় এনে দিয়েই মাঠ ছেড়েছেন তিনি। আশরাফুলের ৭৯ বলের ইনিংসটা সাজানো ছিল ১১টি বাউন্ডারিতে। ম্যাচের সেরা অবশ্য তিনি নন, অফস্পিনের জাদুতে প্রতিপক্ষকে অল্প রানে অলআউট করে দিতে সবচেয়ে বড় ভূমিকা রাখা মাহমুদুল হাসান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৩৪৪ঘ.