ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের সাংবাদিকদের সামনে তিনি যা চেপে গেলেন সেটাই আবার, স্বদেশী সাংবাদিকদের কাছে প্রকাশ করেছিলেন হাশিম আমলা। প্রসঙ্গ সেঞ্চুরি করার পথে বাংলাদেশের কোন বোলার তাকে কোন সমস্যায় ফেলেছেন কিনা ফতুল্লা ওসমানী স্টেডিয়ামে প্রথম দিনের খেলা শেষে স্থানীয় সাংবাদিকদের বললেন, 'বিশেষ কেউ আমাকে সমস্যায় ফেলেনি।'
অথচ দক্ষিণ অফ্রিকার ২ সাংবাদিক প্রশ্নটা করে অবশ্য একজনের নাম জানলেন। কাছেই দাঁড়ানো সৈয়দ রাসেলকে দেখিয়ে মৃদু স্বরে আমলা বললেন, 'ওই ছেলেটা। বল সুইং করানোর দক্ষতা ওর বেশ ভালোই আছে।" এটা নিশ্চয় ২২ ফেব্র"য়ারি থেকে অনুষ্ঠেয় প্রথম টেস্টের আগে বাংলাদেশের জন্য একটা স্বস্তির খবর। কাধেঁর চোট নিয়ে নিউজিল্যান্ড থেকে দেশে ফেরা রাসেল এই সিরিজের আগে ছন্দে ফিরে পাবেন কিনা এ নিয়ে কিছুটা হলেও সংশয় ছিল। রাসেলও খানিকটা সংশয়মুক্ত করেছেন, " সমস্যা হয়নি আমার। শতভাগ দিয়েই বল করেছি আজ, নতুন বলে যা করার তাই করেছি। মনে হয় খারাপ করিনি।"
তিন দিনের ম্যাচে বিসিবি একাদশের শুরুটা দারুন হয়েছিল তার বোলিংয়েই। পাঁচ রানে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রাহেম স্মিথকে তুলে নেওয়ার পর ব্যাটিং-এ নামা হাসিম আমলাকেও বেগ পেতে হয়েছে রাসেলের বলে। তেমন স্বীকারোক্তিও আছে এই আফ্রিকান ব্যাটসম্যানের কথায় "আমার ইনিংসের প্রথম ৫০টা বল খেলতে একটু সমস্যা হয়েছে। ওই সময় রাসেল বল করছিলেন।"
তবে আন্তর্জাতিক ক্রিকেটে তার পা ফেলাটা ভাল হয়নি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে মেলে ধরতে শুরু করেছেন আমলা। তার ধারাবাহিকতায় বাংলাদেশে এসেই প্রথম ম্যাচেই ১০৩ রানের ঝকমকে এক ইনিংস উপহার দিয়েছেন। এই সাফল্যের পেছনে অবশ্য তেমন কোনো গল্প নেই, আমলা যেভাবে বলেছেন, "আমার খেলার ধরন কিন্তু আমি বদলায়নি। তবে ভাল দলে খেলার অভিজ্ঞতা নিশ্চয়ই সাহায্য করেছে। এই অবস্থার জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসবি/২০৩০ঘ.
bdnews24