২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উজ্জীবিত ভারতের সামনে বিপর্যস্ত শ্রীলঙ্কা

প্রথম দুই ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর তৃতীয় ম্যাচে মহাপরক্রমশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটের সহজ জয়। ত্রিদেশীয় কমনওয়েলথ ব্যাংক সিরিজে এই মুহূর্তে সবচেয়ে সুখী দল নিঃসন্দেহে ভারত। অন্যদিকে অস্ট্রেলিয়ার কাছে ১২৮ রানের বিশাল ব্যবধানে হেরে যাওয়ায় শ্রীলঙ্কা টুর্নামেন্টের শুরু থেকেই বেশ চাপে। মঙ্গলবার ক্যানবেরার মানুকা ওভালে তাই বিপর্যস্ত শ্রীলঙ্কার সামনে থাকবে দারুণ উজ্জীবিত ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2008, 04:54 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

ক্যানবেরা, অস্ট্রেলিয়া, ১১ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম দুই ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর তৃতীয় ম্যাচে মহাপরক্রমশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটের সহজ জয়। ত্রিদেশীয় কমনওয়েলথ ব্যাংক সিরিজে এই মুহূর্তে সবচেয়ে সুখী দল নিঃসন্দেহে ভারত। অন্যদিকে অস্ট্রেলিয়ার কাছে ১২৮ রানের বিশাল ব্যবধানে হেরে যাওয়ায় শ্রীলঙ্কা টুর্নামেন্টের শুরু থেকেই বেশ চাপে। মঙ্গলবার ক্যানবেরার মানুকা ওভালে তাই বিপর্যস্ত শ্রীলঙ্কার সামনে থাকবে দারুণ উজ্জীবিত ভারত। মাহেলা জয়াবর্ধনেও ভালো মতোই জানেন, তাদের এই ম্যাচের প্রতিপক্ষ এখন দারুণ উজ্জীবিত এক দল। আর জানেন বলেই ভারত সম্পর্কে শ্রীলঙ্কার অধিনায়কের শ্রদ্ধাভর মুল্যায়ন, "কোনো সন্দেহ নেই তারা (ভারত) এখন খুবই ভালো ক্রিকেট খেলছে।" জয়াবর্ধনে নিজে অবশ্য ভারতের চাইতে নিজেদের ব্যাটিং নিয়েই বেশি দুশ্চিন্তায়। গত শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ১২৫ রানে অলআউট হওয়ার দুঃখ কিছুতেই ভুলতে পারছেন না তিনি, "ব্যাটিং নিয়ে খানিকটা দুশ্চিন্তায় আছি আমরা।" অবশ্য ক্রিকেটে যে এমন বাজে দিন আসে, সেটাও জানিয়ে সতীর্থদের চাঙ্গা করতেই অস্ট্রেলিয়ার উদাহরণ টানলেন জয়াবর্ধনে, "আমি মনে করি এমন দিন আসতেই পারে। গতকাল (রোববার) ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার যেমনটা হলো। ৭ জন ব্যাটসম্যান খেলিয়েও স্কোরবোর্ডে লড়াই করার মতো সংগ্রহ না-ও জমা করতে পারেন আপনি।" মঙ্গলবারের গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে নিজেদের লক্ষ্যের কথাও জানিয়ে দিলেন শ্রীলঙ্কার অধিনায়ক, "আগামীকাল আমাদের শুধু নিজেদের সেরাটা ঢেলে দেয়া নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে টুর্নামেন্টটাকে আরো বেশি আকর্ষণীয় করে তুলতে হবে।" জয়াবর্ধনের শেষের কথাটার একটা বিশেষ তাৎপর্য আছে। এই টুর্নামেন্টকে এখন উত্তেজনায় ভরিয়ে তোলার দায়িত্ব শ্রীলঙ্কারই সবচেয়ে বেশি। ২ ম্যাচে ২ পয়েন্ট পাওয়া শ্রীলঙ্কানরা মঙ্গলবারও হেরে গেলে ফাইনালে ওঠার লড়াই থেকে পিছিয়ে পড়বে অনেকখানি। সেটা বুঝতে পেরে জয়াবর্ধনে যেন নিজেদের চ্যালেঞ্জ জানাচ্ছেন ভালো করার, "ওদের (ভারতের) জন্য চ্যালেঞ্জ হলো ধারাবাহিকতা বজায় রাখার। আর আমাদের জন্য তা হলো নিজেদেরই চ্যালেঞ্জ জানানোর।" এখন পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল ভারত এই মুহূর্তে দারুণ ফুরফুরে মেজাজে। ব্যাটসম্যানরা প্রায় সবাই রান পাচ্ছেন, বোলাররাও প্রয়োজনের সময় জ্বলে উঠে এনে দিচ্ছেন মূল্যবান উইকেট। রোববার অস্ট্রেলিয়ার সঙ্গে দুর্দান্ত জয়ের সুখস্মৃতি উপভোগ করতে করতে হরভজন সিং জানালেন এই ম্যাচ নিয়ে তাদের লক্ষ্যের কথা, "আমাদের দলের তরুণ সদস্যরা এখন আরো ভালো করতে উদগ্রীব। গতকাল (রোববার) আমরা খুবই ভালো খেলেছি। সামনের ম্যাচেও সেই ছন্দ আমরা ধরে রাখবোই। এবং চেষ্টা করবো প্রত্যেক ম্যাচে জয় পাওয়ার।" তাই বলে শ্রীলঙ্কাকে হালকাভাবে দেখতে রাজি নন 'ভাজ্জি', "প্রত্যেকটা ম্যাচই আলাদা। আগের ম্যাচে শ্রীলঙ্কা কী করেছে তা কোনো ব্যাপার নয়। ম্যাচটা দু দলের জন্যই হতে যাচ্ছে ভালো একটা চ্যালেঞ্জ।" এই ম্যাচে ভারতীয় দলে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম। তবে শ্রীলঙ্কা দলে একটা পরিবর্তন আসতে পারে। অসুস্থ তিলকরতে