ঢাকা, ৬ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দুই টেস্ট এবং তিন ওয়ানডের সিরিজ খেলতে ১৪ ফেব্র"য়ারি আসছে দক্ষিণ আফ্রিকা দল। আর এই পুরো সিরিজের জন্য ১৭ সদস্যের বাংলাদেশ স্কোয়াড ঘোষিত হয়েছে বুধবার। এদের মধ্য থেকেই ১৩ কিংবা ১৪ জনের টেস্ট দল ঘোষণা করা হবে আরো পরে। তার আগে ৯ ফেব্র"য়ারি থেকে এদের সবাইকে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে হবে। ১৭ জনের দলে নিউজিল্যান্ড সফর করে আসা তুষার ইমরানই নেই কেবল। এমনকি তিনি নেই ছয় জনের রিজার্ভ তালিকায়ও। আর নিউজিল্যান্ড সফরে সুযোগ না পাওয়া মোহাম্মদ রফিক আছেন। দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সুযোগও সম্ভবত তিনি পাচ্ছেন। এছাড়া ১৭-১৯ ফেব্র"য়ারি ফতুল্লায় অনুষ্ঠেয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনদিনের ওয়ার্ম আপ ম্যাচের জন্য ১৪ জনের দলও ঘোষিত হয়েছে এদিন। যে দলটায় জাতীয় দলের ক্রিকেটারদের ছড়াছড়ি।
পুরো দক্ষিণ আফ্রিকা সিরিজের বাংলাদেশ স্কোয়াড : মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), হাবিবুল বাশার, আফতাব আহমেদ, জুনায়েদ সিদ্দিকী, তামিম ইকবাল, শাহরিয়ার নাফীস, মাশরাফি বিন মর্তুজা (সহ-অধিনায়ক), শাহাদাত হোসেন, মুশফিকুর রহিম, সাজিদুল ইসলাম, সাকিব আল হাসান, রাজিন সালেহ, ফরহাদ রেজা, আব্দুর রাজ্জাক, এনামুল হক জুনিয়র, মোহাম্মদ রফিক এবং সৈয়দ রাসেল।
রিজার্ভ রাখা হয়েছে যাদের : খালেদ মাসুদ, নাজিমউদ্দিন, তালহা জুবায়ের, ডলার মাহমুদ, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মোশাররফ হোসেন রুবেল।
তিনদিনের ওয়ার্ম আপ ম্যাচের দল : জুনায়েদ সিদ্দিকী, শাহরিয়ার নাফীস, নাজিমউদ্দিন, রাজিন সালেহ, সাকিব আল হাসান, আফতাব আহমেদ, মুশফিকুর রহিম, এনামুল হক জুনিয়র, সাজিদুল ইসলাম, তালহা জুবায়ের, ফরহাদ রেজা, সৈয়দ রাসেল, রাকিবুল হাসান এবং হাবিবুল বাশার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৪৫ঘ.
bdnews24