২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ জিতেই প্রস্তুতি সারলো বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল

সিরিজ জিতেই যুব বিশ্বকাপের প্রস্তুতি সারলো বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। সফরকারী ওয়েষ্ট ইন্ডিজ অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চার ওয়ানডের সিরিজের প্রথম ম্যাচটা পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয়টাতে ৭৩ রানের হারে পিছিয়ে পড়ে সোহরাওয়ার্দী শুভ'র দল। তবে পরের ম্যাচ ৪ উইকেটে জিতে সমতা ফেরানোয় বুধবার নারায়ণগঞ্জের ফতুল্লা ওসমানী স্টেডিয়ামে শেষ ম্যাচটাই হয়ে যায় সিরিজ নির্ধারক। তাতে টস হেরে ব্যাটিং পাওয়া বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৩২ রান তোলার পর প্রতিপক্ষকে অলআউট করে দেয় ১৮০ রানে। সুবাদে ৫২ রানের জয় দিয়ে সিরিজ পকেটে ভরা বাংলাদেশের তরুণরা ৯ ফেব্র"য়ারি মালয়েশিয়ায় উড়াল দিতে পারছেন দুর্দান্ত প্রস্তুতির সন্তুষ্টি নিয়েই। ১৫ ফেব্র"য়ারি থেকে মালয়েশিয়াতেই বসছে যুব বিশ্বকাপের আসর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2008, 12:43 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ঢাকা, ৬ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- সিরিজ জিতেই যুব বিশ্বকাপের প্রস্তুতি সারলো বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। সফরকারী ওয়েষ্ট ইন্ডিজ অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চার ওয়ানডের সিরিজের প্রথম ম্যাচটা পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয়টাতে ৭৩ রানের হারে পিছিয়ে পড়ে সোহরাওয়ার্দী শুভ'র দল। তবে পরের ম্যাচ ৪ উইকেটে জিতে সমতা ফেরানোয় বুধবার নারায়ণগঞ্জের ফতুল্লা ওসমানী স্টেডিয়ামে শেষ ম্যাচটাই হয়ে যায় সিরিজ নির্ধারক। তাতে টস হেরে ব্যাটিং পাওয়া বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৩২ রান তোলার পর প্রতিপক্ষকে অলআউট করে দেয় ১৮০ রানে। সুবাদে ৫২ রানের জয় দিয়ে সিরিজ পকেটে ভরা বাংলাদেশের তরুণরা ৯ ফেব্র"য়ারি মালয়েশিয়ায় উড়াল দিতে পারছেন দুর্দান্ত প্রস্তুতির সন্তুষ্টি নিয়েই। ১৫ ফেব্র"য়ারি থেকে মালয়েশিয়াতেই বসছে যুব বিশ্বকাপের আসর। ৬ রানেই দুই উইকেট নেই, এমন বাজে শুরুর পর বাংলাদেশ আরো বড় ধাক্কা খায় ২৫ রানে তৃতীয় উইকেটটি হারানোর পর। তখন মনেই হয়নি যে বাংলাদেশের সংগ্রহ দুইশো ছাড়াতে পারে। মনে হল যখন চতুর্থ উইকেটে নাদিমউদ্দিন মিন্টু (৪৯) ও সৈকত আলী (৪৯) ৮৭ রানের বিপর্যয় সামলানো এক পার্টনারশিপ গড়লেন। এই দু'জনের কেউই ফিফটি না পেলেও পেয়েছেন রনি তালুকদার। দলকে ২৩২ রানে পৌছে দেওয়ার কৃতিত্বটাও তারই। রুবেল হোসেনকে (২১*) সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন অষ্টম উইকেটে তিনি যোগ করেছেন ৫০ রান। আর রনি নিজে অপরাজিত ছিলেন ৫৯ রানে। তার ৬৭ বলের ইনিংসে চারটি বাউন্ডারির সঙ্গে একটি ছক্কাও ছিল। ২৩৩ রানের টার্গেট তাড়া করতে নামা ক্যারিবীয়দের শুরুর ধাক্কাটা দেন পেসার শুভাশিষ রায়। তাদের ৩৪ রানে তিন উইকেট হারানো দলে পরিণত করেন তিনিই। তবে এরপর ব্রাভো (২৬) ও ব্র"কসের (৫২) ৮৩ রানের চতুর্থ উইকেট পার্টনারশিপ চিন্তার কারণ হয়ে যাচ্ছিল বাংলাদেশের জন্য। আগের ম্যাচে মাত্র ৪ রানে ৩ উইকেট নেওয়া অধিনায়ক সোহরাওয়ার্দী শুভই ভাঙ্গেন এই পার্টনারশিপ। এরপর শুভাশিষ রায় ২৭ রান খরচায় তার চতুর্থ উইকেট নিয়ে নিলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ক্যারিবীয়রা। শুভ এদিনও তার বাঁ হাতি স্পিনে ২৬ রানে নিয়েছেন ৩ উইকেট। পুরো সিরিজেই দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার হিসেবে সিরিজ সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন তিনি। আর অপরাজিত ৫৯ রানের ইনিংসের জন্য এই ম্যাচ সেরা হয়েছেন রনি তালুকদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮৪০ঘ.