ব্রিসবেন, ৫ ফেব্র"য়ারি (বিডিনিউজ ডটকম/রয়টার্স)-- কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজে ভারত-শ্রীলঙ্কা ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এর আগে রোববার ব্রিসবেনে অস্ট্রেলিয়া ভারত ম্যাচও একই কারণে পরিত্যক্ত হয়। মঙ্গলবারের এই ম্যাচে টস জিতে ৪ উইকেটে ২৬৭ রান করেছিল ভারত। গৌতম গম্ভীরের অপরাজিত সেঞ্চুরির সঙ্গে অধিনায়ক ধোনির অপরাজিত ৮৮ রানে শুরুতে বিপাকে পড়া ভারত শেষপর্যন্ত নির্ভর করার মতো এই স্কোর দাঁড় করায়। কিন্তু বৃষ্টির জন্যে এ স্কোর তাড়া করার সুযোগই পায়নি শ্রীলঙ্কা।
শুরুটা ভালোই করেছিল। কিন্তু শেবাগের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৬৮ রান তোলার পর শচীন টেন্ডুলকার (৩৫) গত এক বছরে অতিপরিচিত হয়ে ওঠা দৃশ্যটি মনে করিয়ে আবার 'প্লেইড অন' হয়ে যান। বোলার ছিলেন লাসিথ মালিঙ্গা। তারপরই খেই হারিয়ে ফেলে ভারত।
একটু পরে শেবাগও ফিরে যান আমেরাসিংহের লেগ স্টাম্পের বাইরের বলে পুল করতে গিয়ে কট বিহাইন্ড হয়ে (৮০/২)। মিছিলটা দীর্ঘ করে যুবরাজ (২) আর রোহিত শর্মা (০) ফিরে যান মুরালিধরনের এক ওভারে। তাতে ১৪ দশমিক ২ ওভারে বিনা উইকেটে ৬৮ থেকে ২০ দশমিক ৫ ওভারে স্কোর হয়ে যায় ৪ উইকেটে ৮৩। নড়বড়ে এই জায়গা থেকেই গম্ভীর-ধোনির ঘুরে দাঁড়ানোর শুরু। ১১ রানে সাঙ্গাকারা একবার ক্যাচ ফেলার পর থেকে গম্ভীর আর ফিরে তাকাননি। শুরুতে দুজনই একটু বেশি সাবধানী ছিলেন। সে কারণে ওভারপ্রতি রান তোলার হারও বেশ কমে গিয়েছিল। কিন্তু শেষ ১০ ওভারের ঝড়ে এই ক্ষতি পুষে যায়। এই সময়ে রান হয়েছে ওভার প্রতি দশেরও বেশি, ১০৫। ১০টি চার ও ১ টি ছক্কায় ওয়ানডেতে তার তৃতীয় সেঞ্চুরিটি করেছেন বাঁ
bdnews24