২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিপক্ষে অভিজ্ঞতায় এগিয়ে থাকছে শ্রীলঙ্কা

সনাৎ জয়াসুরিয়া খেলতে পারবেন। এর পাশাপাশি আরেকটা কারণেও স্বস্তি পেতে পারেন অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। তার দল শ্রীলঙ্কার খেলোয়াড়রা অভিজ্ঞতায় ভারতীয়দের চেয়ে এগিয়ে। মঙ্গলবার কমনওয়েল্থ ব্যাংক (সিবি) সিরিজে শ্রীলঙ্কা খেলছে ভারতের বিপক্ষে। ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অবশ্য হিসেব কষছেন অন্যভাবে। তার আশা, অনভিজ্ঞ অথবা কম অভিজ্ঞ তারুন্যের উত্তাপেই জ্বলে-পুড়ে যাবে শ্রীলঙ্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2008, 05:10 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

ব্রিসবেন, ৪ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সনাৎ জয়াসুরিয়া খেলতে পারবেন। এর পাশাপাশি আরেকটা কারণেও স্বস্তি পেতে পারেন অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। তার দল শ্রীলঙ্কার খেলোয়াড়রা অভিজ্ঞতায় ভারতীয়দের চেয়ে এগিয়ে। মঙ্গলবার কমনওয়েল্থ ব্যাংক (সিবি) সিরিজে শ্রীলঙ্কা খেলছে ভারতের বিপক্ষে। ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অবশ্য হিসেব কষছেন অন্যভাবে। তার আশা, অনভিজ্ঞ অথবা কম অভিজ্ঞ তারুন্যের উত্তাপেই জ্বলে-পুড়ে যাবে শ্রীলঙ্কা। সে আশাতেই তো সৌরভদের দেশে ফিরিয়ে মনোজ তিওয়ারিদের নিয়ে গড়েছেন ওয়ানডে দল। ধোনির ভাষায় 'ওয়ানডের প্রস্তুতি ম্যাচ' টোয়েন্টি টোয়েন্টিতে অবশ্য তারুণ্য কোনো আশা জাগাতে পারেনি। ওই ম্যাচ ৯ উইকেটে হারার পর সিবি সিরিজের প্রথম ম্যাচেও অস্ট্রেলিয়ার কাছে নাকাল হতে হয়েছে ভারতকে (যদিও বৃষ্টির জন্য ম্যাচটি শেষ পর্যন্তপরিত্যক্ত হয়েছে)। সেই তুলনায় শ্রীলঙ্কার শেষ দুটি ম্যাচের পারফরম্যান্স খারাপ নয়। ক্যানবেরায় প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে জিতেছে তারা ৪ উইকেটে। তবে হোবার্টে পরের ম্যাচটিতে বিশ্বকাপের রানার্সআপরা হেরে যায় ৭ উইকেটে। সেই ম্যাচেই বাউন্সারে হুক করতে গিয়ে চিবুকে সেলাই নিতে বাধ্য হন জয়াসুরিয়া। মঙ্গলবার সেলাই নিয়েই খেলার আশা করছেন শ্রীলঙ্কার অনেক জয়ের এই নায়ক। তো এই দুটো প্রস্তুতি ম্যাচ খেলে শ্রীলঙ্কার অভিজ্ঞ খেলোয়াড়রা অস্ট্রেলিয়ার কন্ডিশনে নিজেদের কিছুটা মানিয়ে নিতে পেরেছেন। ভারতের তরুণেরা সেই সুযোগটা পাননি। এসব হিসেবে ভারত কিছুটা পিছিয়ে। কিন্তু মাহেলা জয়াবর্ধনে তা মানছেন না। সোমবার তিনি বলেছেন, সিবি সিরিজের ফাইনালে ওঠা নির্ভর করবে মাস জুড়ে কারা ধারাবাহিকভাবে ভালো খেলতে পারবে তার ওপর,"আসল কথা হলো ফর্ম। আরেকটি ব্যাপার গুরুত্বপূর্ণ, তা হলো, কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়ানো। কাগজে-কলমে অস্ট্রেলিয়া ফেবারিট হতে পারে,তবে তাদের বেলাতেও এসব খুব গুরুত্বপূর্ণ। " জয়াবর্ধনের এই সত্য-ঊচ্চারণ মহেন্দ্র সিং ধোনিকে হয়তো চাঙ্গাই করবে। অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজটা দারুণ লড়ে (১-২) হেরে যাওয়ার পর থেকে ভালো কিছুই তো করতে পারেনি তার দল। সে কারণে শ্রীলঙ্কা তাদের সর্বশেষ ওয়ানডে সিরিজ ইংল্যান্ডের কাছে ২-৩ - এ হেরেছে অন্যদিকে ভারত পাকিস্তানকে হারিয়েছে একই ব্যাবধানে