২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল

৮-৫-৪-৩! অসাধারণ এই বোলিং ফিগারটির মালিক বাঁ হাতি স্পিনার সোহরাওয়ার্দী শুভ। বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের অধিনায়কের ঘুর্ণিজাদুতে সফরকারী ওয়েষ্ট ইন্ডিজ অনুর্ধ্ব-১৯ দল তৃতীয় ম্যাচে ৪২ ওভারে গুটিয়ে যায় মাত্র ১৫৪ রানে। এই রান ৩৮.২ ওভারেই টপকে ৪ উইকেটে জিতে চার ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ যুব দল। বুধবার শেষ ম্যাচেই তাই হবে সিরিজের ফয়সালা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2008, 05:07 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

ঢাকা, ৪ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ৮-৫-৪-৩! অসাধারণ এই বোলিং ফিগারটির মালিক বাঁ হাতি স্পিনার সোহরাওয়ার্দী শুভ। বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের অধিনায়কের ঘুর্ণিজাদুতে সফরকারী ওয়েষ্ট ইন্ডিজ অনুর্ধ্ব-১৯ দল তৃতীয় ম্যাচে ৪২ ওভারে গুটিয়ে যায় মাত্র ১৫৪ রানে। এই রান ৩৮.২ ওভারেই টপকে ৪ উইকেটে জিতে চার ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ যুব দল। বুধবার শেষ ম্যাচেই তাই হবে সিরিজের ফয়সালা। সোমবার নারায়ণগঞ্জের ফতুল্লা ওসমানী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামা ক্যারিবীয়রা ৮২ রানের দুর্দান্ত সূচনা পেয়েছিল। কিয়েরন পাওয়েল (৪৪) ও অ্যাড্রিয়ান বারাথের (২৬) ব্যাটিংয়ে মাত্র ১১ ওভারেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় তারা। কিন্তু সোহরাওয়ার্দী এসে এই দুই ওপেনারকে ফেরানোর পর থেকেই ক্যারিবীয়দের ইনিংসে ধ্বসের শুরু। বল হাতে পরে অধিনায়ককে যোগ্য সঙ্গত দিয়েছেন পেসার রুবেল হোসেন (২/৩৪) এবং নাসির হোসেনও। নাসির তিন উইকেট নিতে খরচ করেছেন ৩০ রান। জবাব দিতে নেমে ২৪ রানে ২ উইকেট হারালেও নাদিমউদ্দিন মিন্টু (৫৩) ও নাসির হোসেনদের (৩৩) ব্যাটে ৬ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌছে যায় বাংলাদেশ। অসাধারণ বোলিংয়ের জন্য ম্যাচ সেরা হয়েছেন সোহরাওয়ার্দী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০২০ঘ.