২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে আশরাফুলের ব্যাটে রান

প্রথম দুটো প্র্যাকটিস ম্যাচে তেমন একটা রান করতে পারেননি। একটাতে ৩৪ বলে ৩৩ রান করে আউট হয়ে যান। অন্যটাতে ২২ রান। তবে ম্যাচ খেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের প্রস্তুতি সারার চতুর্থ দিনে মোহাম্মদ আশরাফুলের ব্যাট হেসেছে। তার অপরাজিত ৮৮ রানে মাশরাফি বিন মর্তুজার 'বি' দলের বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে আশরাফুলের 'এ' দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2008, 04:12 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

ঢাকা, ৪ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্রথম দুটো প্র্যাকটিস ম্যাচে তেমন একটা রান করতে পারেননি। একটাতে ৩৪ বলে ৩৩ রান করে আউট হয়ে যান। অন্যটাতে ২২ রান। তবে ম্যাচ খেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের প্রস্তুতি সারার চতুর্থ দিনে মোহাম্মদ আশরাফুলের ব্যাট হেসেছে। তার অপরাজিত ৮৮ রানে মাশরাফি বিন মর্তুজার 'বি' দলের বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে আশরাফুলের 'এ' দল। আগে ব্যাট করে ওপেনার ইমরুল কায়েসের ৪১ এবং নাজিমউদ্দিনের চার ছক্কা ও এক বাউন্ডারিতে ৪৮ বলে ৫২ রানে নির্ধারিত ৪৫ ওভারে ৯ উইকেটে ১৯৯ রান তোলে 'বি' দল। 'এ' দলের বাঁ হাতি পেসার সাজিদুল ইসলাম ৪৬ রানে নেন ৩ উইকেট। এছাড়া ফরহাদ রেজা ও মেহরাব হোসেন জুনিয়র পেয়েছেন দুটো করে উইকেট। জবাব দিতে নামা 'এ' দল ২৮ রানে দুই উইকেট খুঁইয়ে ফেললেও এক প্রান্তের হাল ধরে রাখা আশরাফুল দলকে জিতিয়ে তবেই সাজঘরে ফেরেন। রাকিবুল হাসানকে (৩৬) চতুর্থ উইকেটে ৮৭ রানের পার্টনারশিপ গড়ে জেতার কাজ অনেকটাই সেরে ফেলা আশরাফুলের হার না মানা ৮৮ রানের ইনিংসে সাতটি বাউন্ডারির পাশাপাশি একটি ছক্কার মারও ছিল। বল খেলেছেন ১০৩টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৪৫ঘ.