২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গিবস-ক্যালিসের তাণ্ডবে ওয়েস্ট ইন্ডিজ হোয়াইটওয়াশ

হার্শেল গিবসের অনবদ্য সেঞ্চুরি এবং জ্যাক ক্যালিসের অপরাজিত ৭৪ রানের ইনিংস দুটোর ওপর ভর করে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ দাঁড় করিয়েছিল ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৫ রানের বিশাল ইনিংস। কিন্তু মাঝখানে বৃষ্টি বাধা দেয়াতে দক্ষিণ আফ্রিকার টার্গেট পুনর্ধিারিত হয় ৩১ ওভারে ২১১। ১৩ বল বাকি থাকতেই সেই লক্ষ্যে পৌঁছে গেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2008, 05:45 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

ঢাকা, ৩ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--হার্শেল গিবসের অনবদ্য সেঞ্চুরি এবং জ্যাক ক্যালিসের অপরাজিত ৭৪ রানের ইনিংস দুটোর ওপর ভর করে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ দাঁড় করিয়েছিল ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৫ রানের বিশাল ইনিংস। কিন্তু মাঝখানে বৃষ্টি বাধা দেয়াতে দক্ষিণ আফ্রিকার টার্গেট পুনর্ধিারিত হয় ৩১ ওভারে ২১১। ১৩ বল বাকি থাকতেই সেই লক্ষ্যে পৌঁছে গেছে তারা। ১০ রানের মাথায় অধিনায়ক স্মিথকে হারালেও দ্বিতীয় উইকেটে গিবস-ক্যালিসের ১৭৫ রানের জুটিই তৈরি করে দেয় দক্ষিণ আফ্রিকার জয়ের পথ। মাত্র ৮৪ বলে ১৩টি বাউন্ডারি ও ৩টি ছক্কাসহ ১০২ রান করেছেন গিবস। ক্যালিসের অপরাজিত ৭৪ রানের ইনিংসটি ৭০ বলে খেলা, তাতে বাউন্ডারি ৭টি। এর আগে ডেভন স্মিথের ৯১ এবং তার সঙ্গে টপ অর্ডার ব্যাটসম্যানদের তিনটি কার্যকর ইনিংসে ২৯৫ রানের বিশাল স্কোর দাঁড় করিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ৭৬ বলে ১০টি বাউন্ডারি এবং তিনটি ছক্কাসহ ৯১ রান করেছেন স্মিথ। তার সঙ্গী ওপেনার পার্চমেন্ট ২ রানে ফিরে গেলেও রান পেয়েছেন পরের তিন ব্যাটসম্যানই। চন্দরপল করেছেন ৫১, ব্রাউন ৪৯ এবং ডোয়াইন ব্রাভো ৪০। একটা দলের চার চারজন ব্যাটসম্যান এমন ইনিংস খেললে সেই দলের রান তিনশোর কাছাকাছি চলে যাওয়ার কথা। হয়েছিলও তাই। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৫ রান করে শেষ ম্যাচটায় কিছু একটা করার আশা করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু গিবস-ক্যালিসের তাণ্ডবে হোয়াইটওয়াশ হতেই হলো তাদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/২৩০০ঘ.