ওয়েলিংটন, ৩১ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে। বুধবার কুইন্সটাউনে টস হেরে ব্যাট করতে নামা ক্যারিবীয়রা ৩৫.৪ ওভারে ৫ উইকেটে ১২৯ রান করার পর ম্যাচে তৃতীয়বারের মতো হানা দিয়েছে বৃষ্টি। এরপর আর খেলা হতে পারেনি। আগামী শনিবার ৫ ম্যাচ সিরিজের দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৪২৮ঘ.
bdnews24