মেলবোর্ন, ২৫ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসাবে সম্ভবত এটাই তার ক্যারিয়ারের কঠিনতম বছর। ক' দিন আগে ভারত সফরে টেস্ট সিরিজে পাত্তাই পায়নি তার দল, হেরেছিল ০-২ ব্যবধানে। সেই ধাক্কা সামলে উঠতে না উঠতেই পার্থে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজয়। ৬ উইকেটের যে পরাজয়ে অস্ট্রেলিয়ার শ্রেষ্ঠত্বই এখন প্রশ্নবিদ্ধ। রিকি পন্টিংয়ের কাছে ২০০৮ সালকে তো 'কঠিন' মনে হবেই! শুক্রবার থেকে মেলবোর্নে শুরু হতে যাওয়া 'বক্সিং ডে' টেস্টের আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক তাই বেশ
অস্বস্তিতে।
অধিনায়ক হিসাবে এটা যে তার কঠিনতম বছর সে কথা মানছেন পন্টিং নিজেও, "হ্যাঁ, সম্ভবত তাই। আমরা সবাই সাফল্য পেতে চাই। কিন্তু দল যখন সেটা পায় না তখন অধিনায়ক হিসাবে আপনার দায়িত্ব হবে যে ধরণের সমালোচনাই হোক না কেন সেটার সঙ্গে মানিয়ে নেয়া।" সা
bdnews24