২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত না গেলে পাকিস্তান সফরে যেতে প্রস্তুত শ্রীলঙ্কা

মুম্বাইয়ের সহিংসতাকে ঘিরে অনিশ্চয়তার দোলাচলে পড়ে গেছে ভারতের পাকিস্তান সফর। পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনো আশাবাদী, সফরটা শেষ পর্যন্ত হবে। কিন্তু যদি না-ই হয়, তাহলে বিকল্প একটা ব্যবস্থার কথাও ভাবা হচ্ছে। ভারত না এলে জানুয়ারিতে পাকিস্তান সফর করার প্রস্তাব দিয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড ক্রিকেট শ্রীলঙ্কার প্রধান অর্জুনা রানাতুঙ্গা। আর সেই প্রস্তাব গ্রহণ করার কথা ভাবছে পিসিবিও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2008, 03:52 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

করাচি, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুম্বাইয়ের সহিংসতাকে ঘিরে অনিশ্চয়তার দোলাচলে পড়ে গেছে ভারতের পাকিস্তান সফর। পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনো আশাবাদী, সফরটা শেষ পর্যন্ত হবে। কিন্তু যদি না-ই হয়, তাহলে বিকল্প একটা ব্যবস্থার কথাও ভাবা হচ্ছে। ভারত না এলে জানুয়ারিতে পাকিস্তান সফর করার প্রস্তাব দিয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড ক্রিকেট শ্রীলঙ্কার প্রধান অর্জুনা রানাতুঙ্গা। আর সেই প্রস্তাব গ্রহণ করার কথা ভাবছে পিসিবিও। "আমরা এখনো আশা করি ভারত এফটিপি অনুযায়ী তাদের সফরের প্রতিশ্র"তি পূরণ করবে। তাদের কাছ থেকে চূড়ান্ত জবাব পাওয়া পর্যন্ত অপেক্ষা করবো, তবে আমরা অবশ্যই বিকল্প ব্যবস্থার কথা ভেবে দেখবো আর সে রকম একটা বিকল্প হচ্ছে শ্রীলঙ্কাকে একটি সফরের জন্য আমন্ত্রণ জানানো"