চেন্নাই, ১৫ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফর্মে থাকা শচীন টেন্ডুলকার কতটা ভয়ঙ্কর প্রায় দু দশক ধরে ক্রিকেট দুনিয়া তা ভালোমতোই জানে। সেটা সোমবার চেন্নাই টেস্টের শেষ দিনে আরো এক বার জানলো ইংল্যান্ড। ৪১তম টেস্ট সেঞ্চুরি পাওয়া টেন্ডুলকার ১০৩ রান করে অপরাজিত থাকলেন, সঙ্গে পেলেন অপরাজিত ৮৫ রানের দারুণ এক ইনিংস খেলা যুবরাজ সিংকে। আর তাই ৩৮৭ রানের কঠিন লক্ষ্যে পৌঁছাতে বিন্দুমাত্র সমস্যা হয়নি ভারতের। প্রথম টেস্টে ৬ উইকেটের সহজ জয় পাওয়ায় দুই টেস্টের সিরিজে স্বাগতিকরা এখন ১-০ ব্যবধানে এগিয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭০৬ঘ.
bdnews24